শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:১৪ পিএম, ২০২৪-০১-১৬
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে পৃথক এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃতরা হল- গোমস্তাপুর বাজারপাড়া এলাকার প্রসেনজিতের স্ত্রী নিশি পার্বতী (২২) ও সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা এলাকার আব্দুর রহমান গুদরের ছেলে তাজিমুর রহমান তাজু ।
গোমস্তাপুরে নিশি (২২ ) নামে এক সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজারপাড়ায় তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। তার দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তার বাবার বাড়ি রহনপুর পৌর এলাকার মুক্তাশা হলপাড়ায়। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ওই গৃহবধূর স্বামী প্রসেনজিৎ জানায়, সোমবার সকালে স্ত্রীকে রেখে সে দোকানে চলে যায়। দুপুর ১২ টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে তার গলায় ফাঁস লাগানোর খবর পায়। পরিবারের লোকজন তার বাড়ি থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে নিশি পার্বতীর মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান জানান, তাজিমুর রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় নিজ বাড়ী থেকে। সংশ্লিষ্ট থানা পুলিশের ধারনা দুজনেই নিজ ঘরে আত্মহত্যা করেছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুটি ঘটনায় আলাদা অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited