dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ভোলাহাট কলেজে ১৭ জন শিক্ষক থাকলেও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন ৫ শিক্ষার্থী, ফেল-৩

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৫১ পিএম, ২০২৩-১১-২৬

ভোলাহাট কলেজে ১৭ জন শিক্ষক থাকলেও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন ৫ শিক্ষার্থী, ফেল-৩

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে শিক্ষকের সংখ্যা ১৭ জন। এ বছর কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় মাত্র ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ৩ শিক্ষার্থী।

রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায়- ভোলাহাট কলেজ থেকে দুটি বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন মাত্র ৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে বাণিজ্য শাখা থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে তিনি কৃতকার্য হন। এছাড়া সাধারণ বিভাগ থেকে অংশ নেয় ৪ জন। তাদের মধ্যে একজন পরীক্ষায় পাস করলেও ৩ জনই অকৃতকার্য হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ইমামনগর বাজার এলাকায় কলেজটি ২০০৫ সালে স্থাপিত হয়। এবছরের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে বাণিজ্য ও সাধারণ শাখা থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থী না থাকায় বিজ্ঞান বিভাগ থেকে কেউ পরীক্ষায় বসেনি।

এ বিষয়ে ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানা মুঠোফোনে বলেন- এ বছর যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো তাদের পড়াশোনায় তেমন আগ্রহ ছিলো না। যার কারণে ৫ জন শিক্ষার্থীর মধ্যে ২জন পাস করেছে এবং বাকি ৩ জন ফেল করেছে। 

তিনি আরও বলেন- দীর্ঘদিন ধরে কলেজটিকে ধরে রেখেছি আমরাই। কলেজটিতে বর্তমানে ১৭ জন শিক্ষক আছে। এমপিওভুক্ত কলেজ না হওয়ায় এখানে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ খুবই কম। যার কারণে বেশি শিক্ষার্থী নেই এই কলেজে।

ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান বলেন, কলেজটি দীর্ঘদিন এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, এলাকার সচেতন মহল কলেজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। আর একারণেই কলেজের এতটা ভরাডুবি। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা বলেন- ভোলাহাট কলেজ সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর