dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


একজন ভাষা সৈনিকের আক্ষেপ নিয়ে প্রস্থান

দৈনিক অনুসন্ধান    |    ০৯:২৯ এএম, ২০২১-০২-২১

একজন ভাষা সৈনিকের আক্ষেপ নিয়ে প্রস্থান

একুশ আমার চেতনা গঠনে কিভাবে কাজ করেছে তা ঠিক বলতে পারবো না। এই টুকু বলতে পারি পারিবারিক পরিমন্ডলে  একুশ চেতনার একটি শক্তিশালী আবহ ছিলো। সালাম রফিক - জব্বার সহ সকল ভাষা শহীদদের রক্ত দান আর বাংলাভাষার পক্ষে আন্দোলন যে অত‍্যন্ত যৌক্তিক ও প্রয়োজনীয় ছিলো এটা খুব ছোট্ট বেলা থেকেই জানতাম। এই চেতনা  শক্তি বা এর মধ‍্য দিয়ে বাংগালী একটি জাতি  হিসেবে সংহত হতে পথ পায় এমন উপলব্ধি ভেতরে স্পষ্ট হতে বিশ্ববিদ্যালয় পড়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। 

কিন্তু একুশ আমার প্রয়োজন ছিলো। ভাষার জন‍্য  রক্তদান একটি বিরল ঘটনা। ছাত্রদের এই বিরত্ব গাঁথার সাথে এক ধরনের সম্পৃক্তি ছোট্ট বেলা হতেই বোধ করেছি পারিবারিক কারনেই। কারণটি আর কিছু নয় আমার বাবা প্রিন্সিপাল আশরাফ ফারুকীর  ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ততা। বাবা তখন ঢাকা  বিশ্ববিদ‍্যালয়ের বাংলা বিভাগের মাষ্টার্স এর ছাত্র এবং তৎকালীন ভাষা আন্দোলন সূচনা কারী সাংস্কৃতিক সংগঠন তমুদ্দিন মজলিসের সক্রিয় সদস‍্য। যে সংগঠনটি বাংলাভাষাকে পাকিস্তানের অন‍্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে বিভিন্ন সেমিনার -সেম্পুজিয়াম,  মিটিং করেছে। লিফলেট সহ শব্দ আন্দোলনের মাধ‍্যমে জনমত তৈরীর কাজ করে। বাবা এই সংগঠনের সম্পাদকের দায়িত্বেও ছিলেন কিছুদিন। একুশের সেই ঐতিহাসিক মিছিলে তিনিও ছিলেন সম্মুখ সাড়ির একজন। গফরগাঁর ভাষা শহীদ জব্বার তাঁর ঠিক সামনে থেকে গুলি খেয়ে লুটিয়ে পড়েছিলেন। বাবা গল্পের ছলে একদিন আক্ষেপ করেই বলছিলেন - আমিও তো গুলি খেতে পারতাম। আমিও মরে যেতে পারতাম। জব্বারের ঠিক পরেই আমি ছিলাম। গুলিটিতো আমার গায়েও লাগতে পারতো। তাই ভালো হতো।তাহলে তো শহীদ হবার মর্যাদা পেতাম। তাঁর কথা শুনে মনে হয়েছে  স্বীকৃতির জন‍্য একটু হয়তো আক্ষেপ ছিলো। তমুদ্দিন মজলিসের সভাপতি অধ‍্যাপক আবুল কাসেম এর সহযোদ্ধা হিসেবে উনি সারা দেশে বাংলা ভাষার পক্ষে মিটিং করেছেন মিছিল করেছেন। সবাইকে সংগঠিত করেছেন। বিভিন্ন আলোচনায় বাবার সহযোদ্ধা অধ‍্যাপক গফুর সহ অনেকের ডাক পড়লেও বাবাকে তেমন করে ডাকা হয়নি। অনেক বছর পর সেই সংগঠন থেকে একবার একুশের সন্মাননা স্বারক দেয়া হয়েছিল যা তিনি শেষ বয়সে এসে প্রফুল্ল চিত্তেই গ্রহন করেছিলেন। ভাষাআন্দোলন উত্তর সময়ে অধ‍্যাপক আবুল কাশেম যখন বাংলা স্কুল ও বাংলা কলেজ প্রতিষ্ঠা করেন

সেই কলেজে বাবা লেকচারার হিসেবে যোগদান করে ছাত্র ও  তহবিল সংগ্রহে অত‍্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। বাংলা কলেজ প্রতিষ্ঠা মূলতঃ ভাষা আন্দোলনের চেতনা প্রতিষ্ঠার  বাস্তব পদক্ষেপই ছিলো। ভাষা আন্দোলনের সাথে বাবার এই সম্পৃক্ততা একুশের চেতনার সাথে আমার সম্পৃক্তি সৃষ্টি করে। বাংলা ভাষা কেন্দ্রিক এই চেতনা আমার ও আমাদের সামগ্রিক চেতনা তৈরীতে  সাহায‍্য করে। আমরা মাথা নত না করার এক সংস্কৃতি ধারন করি। এর সাথে মুক্তিযুদ্ধের চেতনা সম্পৃক্ত হয়ে চেতনা ও দৃষ্টিভংগি তৈরী হয়। এরই ধারাবাহিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চর্চা দিনে দিনে আমাকে  মুক্তচিন্তার নিজস্ব সত্বায় পরিনত করে। আমি বাংলায় গান গাই। আমার আমিকে বাংলায় খুঁজে পাই। আমি রবীঠাকুরের অমর কবিতা অবিনাশী গান গাইতে গাইতে নব্বই এ মাথা না নোয়ানো সন্তান হয়ে উঠি। এই বোধ আমাকে সাহস দেয় আমাকে শান্তি দেয় আমাকে প্রশান্ত করে। আমি তাই কৃতজ্ঞ ভাষা আন্দোলনকারী সকল সাহসী যোদ্ধাদের প্রতি। সকল ভাষা শহীদদের প্রতি। সেই সাথে আমার পিতার প্রতি যিনি ভাষা আন্দোলনের অন‍্যতম যোদ্ধা হিসেবে আমার এই চেতনা বিকাশে অগ্রনী ভূমিকা পালন করেছেন। ২০১৮ সালের ১২ই এপ্রিল উনি চলে গেছেন পৃথিবী ছেড়ে।মৃত‍্যুর পূর্বে বহুদিন প্রায় বিস্মৃত জীবন কাটিয়েছেন। তখন মাঝে মাঝে জানতে ইচ্ছে হতো তাঁর বুকে তখনও কি স্বীকৃতি না প্রাপ্তির কোন কষ্ট জমাট বেঁধে ছিলো কি না?

 

লিখেছেনঃ ভাষা সৈনিক আশরাফ ফারুকীর সুযোগ্য ছেলে সরকারের অতিরিক্ত সচিব মোস্তাকীম বিল্লাহ ফারুকী:

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর