শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০০ এএম, ২০২৩-১১-১০
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাতভর তাণ্ডব চালিয়ে নাচোলে স্কুলছাত্র ও তানোরে আদিবাসী ১জন সহ দুজনকে আছড়ে মারার পর রাজশাহী জেলার তানোরে আটক করেছে ওই পাগলা হাতিটিকে।
অনেক চেষ্টার পর তানোর এলাকায় একটি জঙ্গল থেকে রাজশাহী বন বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে বন্দুকের মাধ্যমে দেহে চেতনানাশক পুশ করে হাতিটি ধরে।
এদিকে এর সঙ্গী হাতিটিকে আগেই স্থানীয়রা ধরে ফেলেন। পরে প্রশাসন হাতিটি তার মালিকের কাছে বুঝিয়ে দেয়। তবে অপর হাতিটি ধরতে বেগ পেতে হয়েছে।
এদিকে বন্যপ্রাণীকে অবহেলা এবং হাতির কারণে প্রাণহানির ঘটনায় নাচোল থানায় ৩০৪/ক ধারায় একটি মামলা হয়েছে।
মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাচোল থানার উপপরিদর্শক (এসআই) মঈনুল জানান, এ ঘটনায় বুধবার রাতেই পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে।
এ মামলায় হাতি দুটির মাহুত ও তাদের সহকারীসহ ৫ জনকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কালাম, শুকুর, আজিজুল এবং হারুনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হাতির আক্রমণে আদিবাসী রামপদর মৃত্যুর ঘটনাস্থল রাজশাহীর তানোর থানাধীন হওয়ায়, তানোর থানা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে।
বগুড়া থেকে সার্কাসের দুটি হাতি নিয়ে মাহুত (হাতির রাখাল) ও তাদের সহকারীরা গত কয়েকদিন ধরে নাচোলে এসে চাঁদাবাজি করছিলেন। একপর্যায়ে মঙ্গলবার থেকে এর একটি হাতি অনিয়ন্ত্রিত আচরণ করতে শুরু করে। বুধবার (৮ নভেম্বর) সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া গ্রামে স্কুলছাত্র মো. মুফাসসির হোসেন ও বিকেলে পাশের তানোর থানাধীন জুমারপাড়ায় রামপদকে শুঁড় দিয়ে আছড়ে ও পিষে মারে। নষ্ট করে ফেলে প্রায় পাঁচ বিঘা জমির ধান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited