শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৩২ পিএম, ২০২২-০৮-২২
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট জেলা সদরের বেশরগাতী গ্রামে বায়তুল লতিফ জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দিনব্যাপী এই চক্ষু শিবিরের উদ্ধোধন করেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম জগলু।
বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, পরিচালক জহুরা জান্নাত, ডা. নিশাত তাসনিম, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল অ্যাসিস্ট্যান্ট সার্জন ডা. আসিফ হুসাইন, অ্যাসিস্ট্যান্ট সার্জন ডা. আবুল কালম আজাদ ও বিএনএসবি’র তথ্য কর্মকর্তা মীর মিজানুর রহমান।
উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম (উসেকা), লতিফ মাষ্টার ফাউন্ডেশন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও কুয়েত রিলিফ সোসাইটির আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে এই চক্ষু শিবিরে পাঁচ শতাধিক রোগীর প্রাথমিক চোখের চিকিৎসা দেওয়া হয়। লেন্স সংযোজনসহ ৫০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে এই ৫০ জন রোগীকে আজই নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল থেকে তাদের চোখের অপারেশন শেষে চিকিৎসা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। এমনকি এ কদিনের তাদের আসা-যাওয়া খাওয়া- দাওয়া সহ সকল খরচ লতিফ মাস্টার ফাউন্ডেশন বহন করবেন বলে জানানো হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited