dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


মাদক বিরোধী অভিযানে গাড়ি জব্দ - আটক ১

দৈনিক অনুসন্ধান    |    ০৯:০৭ পিএম, ২০২২-১০-০২

মাদক বিরোধী অভিযানে গাড়ি জব্দ - আটক ১

 

মু. মুবিনুল হক মুবিন ,নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি,

 বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ির  ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ১২০ বোতল বিদেশী মদসহ নুরুল কবির (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে উখিয়া উপজেলার কোটবাজার কুলাল পাড়ার আব্দুর রহমানের পুত্র বলে জানা গেছে। 

দীর্ঘ দিন ধরে মাদক বাণিজ্য  চলে আসছে নাইক্ষ‍্যংছড়ি ও ঘুমধুম সীমান্তের বেশ কিছু পয়েন্ট দিয়ে। এরে মধ্যে মরণ নেশা ইয়াবা, বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদসহ বিভিন্ন প্ররকারের বিদেশি সিগারেট সহ অহরহ চালান আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও থামেনা এ মাদক ব্যবসা।

রবিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বান্দরবানের নবাগত পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও নাইক্ষ্যংছড়ি থান পুলিশের ধারাবাহিক অভিযানে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইনেসপেক্টর) সোহাগ রানাসহ একদল পুলিশ অভিযান চালিয়ে উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুমের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ পথে একটি সিএনজি গাড়িতে তল্লাসী চলায়।  ওই গাড়িতে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ১২০ বোতল বিদেশী মদসহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন  পুলিশ। 

এ সময় পাচারকাজে ব‌্যবহারিত সিএনজি (কক্সবাজার-থ-১১-৪৫৬৫)  গাড়ি  টিও জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব বিদেশী মদের বতলসহ ওই যুবককে আটক করা হয় এবং পাচার কাজে ব‌্যবহারিত একটি সিএনজি গাড়ি জন্দ করা হয়েছে।

 তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব‌্যাহত আছে। আটক ব‌্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার রুজু করা হয়েছে। 

সংবাদ প্রেরক-
মু. মুবিন হক মুবিন 
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি,
মোবাইল নং ০১৬৯০১২৮৩৮৩

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর