শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:১৬ পিএম, ২০২৩-০৬-০১
মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি।
বান্দারবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইসলামী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১লা জুন বৃহস্পতিবার বেলা ১১টায় মাদ্রাসা হলরুমে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা সুপার মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় ছাত্রী মায়সারা তাবাসসুম এর কোরআন তেলওয়াতে মাদ্রাসা সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ হামিদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইশারী শাহ নুরুদ্দীন (রাহ.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম, বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম, উপদেষ্টা মো. ইলিয়াস, মো. আলম, মো. সোলাইমান, আবুল হাসেমসহ অভিভাবক-অভিভাবিকারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. হামিদ উল্লাহ বলেন, একজন শিক্ষিত 'মা' -ই পারেন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে তাছাড়া নিজের অস্তিত্ব রক্ষার্থে ও জাতীয় জীবনকে সার্থক ও সুন্দরভাবে গড়ে তুলতে নারী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
পারিবারিক জীবন থেকে শুরু করে জাতীয় জীবন পর্যন্ত পুরুষের পাশাপাশি নারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন বলে মনে করেন।
সভাপতি আবুল কালাম বলেন, বাইশারী ইউনিয়নের একমাত্র নারী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাইশারী ইসলামী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা এই দ্বীনি প্রতিষ্ঠান আধুনিক মানের গড়ে তোলার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ প্রেরক
মো. মুবিনুল হক মুবিন
উপজেলা প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited