শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:৫৬ পিএম, ২০২২-০৮-১৭
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে গভীর রাতের জানালার গ্রীল কেটে ব্যাংকারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১০ টার সময় বিষয়টি চাউর হলেও ধারনা করা হচ্ছে ১৫ আগষ্টের আগেই ইউনিয়নের দক্ষিণ পাড়ার মরহুম মাষ্টার মোখতার আহমদের পুত্র ব্যাংকার খালেদ মুর্শেদ হিরুর বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ীর উত্তর পাশের জানালার গ্রীল কেটে চোর ভেতরে ঢুকে আলমারি ভেঙ্গে রক্ষিত নগদ অর্থ-মালামাল লুট করে নিয়ে গেছে। লুণ্ঠিত মালামালের মূল্য আনুমানিক ২ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
চুরি হয়ে যাওয়া বাড়ির মালিক ব্যাংকার খালেদ মুর্শেদ হিরু জানান, তিনি মঙ্গলবার রাত পৌনে ১০ টার সময় সপরিবারে রাঙ্গামাটি থেকে বাড়িতে আসেন। বাড়ির দরজার তালা খুলে ভিতরের কক্ষে প্রবেশ করে তিনি দরজা-আলমারি সব ভাঙ্গা,আসবাবপত্র- কাপড়চোপড় তছনছ দেখে বাকরুদ্ধ হন।
তিনি বলেন, গেল ঈদুল আযহার ছুটির পর বাড়িতে তালা দিয়ে রাঙামাটি কর্মস্থলে ফিরে যান। বাড়িটি খালি থাকার সুযোগে চোরচক্র জানালার লোহার গ্রীল ভেঙ্গে ভেতরে ঢুকে আলমারি খুলে সেখানে রক্ষিত নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের মূল্য আনুমানিক ২ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। চোর ঘরের মালামাল তছনছ করে দিয়েছে।
তিনি আরও বলেন, এঘটনার পর পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লুন্ঠিত মালামালের তালিকা তৈরি করে নিয়ে গেছে। এই চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে পরিবারের পক্ষ থেকে।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। এজাহার জমা দিলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited