শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:২০ এএম, ২০২২-১০-১৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
মানুষের কল্যাণে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উদঘাটন ও অপরাধ দমনে একাগ্রভাবে কাজ করে যাওয়ায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পদক প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর, ২০২২ খ্রিঃ) সকাল ১১:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে সেপ্টেম্বর ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
সভার শুরুতেই সভাপতি মহোদয় সার্বিক কার্যক্রমের উপর রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই, এসআই, ইন্সপেক্টর (তদন্ত), ওসি ও সার্কেল অফিসারদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। সেপ্টেম্বর ২০২২ মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হন মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেল এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন মোঃ সিরাজুল ইসলাম, এএসআই সদর থানা চাঁপাইনবাবগঞ্জ।
ডিআইজিসহ উর্ধ্বতন কর্মকর্তাদের গতিশীল নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতোয়ার রহমান বলেন, আমার সব সময়ের চাওয়া, জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা।
আজকের এই স্বীকৃতি আমাকে আরো আন্তরিকভাবে কাজ করার প্রেরণা জোগাবে। আগামীর পথচলায় আমার এই অবস্থান এবং দায়িত্ব যেন অতীতের মতো পালন করতে পারি, আপনাদের কাছে সেই আশীর্বাদ চাইছি। পাশাপাশি মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ বন্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited