শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:২৮ পিএম, ২০২২-১০-১৭
সাখাওয়াত হোসেন (তুহিন) কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা মুরাদনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার ভোর ৫:৩০ ঘটিকার দিকে উপজেলার জাহাপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকা বাসির সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জাহাপুর বাজারের ব্যবসায়ী বকুল ভূইয়া জানান,ভোরে জাহাপুর বাজারে একটি কসমেটিক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে এলাকা বাসি এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১টি দোকানসহ আরো তিনটি দোকানের কম বেশি ক্ষতি হয়েছে।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুরুল হুদা জানান, জাহাপুর বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সাভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা যায়।
মোঃ সাখাওয়াত হোসেন তুহিন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
মোবাইল :০১৯৭১০০০১৭১
তারিখ : ১৭/১০/২০২২ইং
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited