dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার শিকার ৪ বছরের শিশু, অভিযুক্ত আসামি গ্রেফতার

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৩৯ পিএম, ২০২২-১২-২৪

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টার শিকার ৪ বছরের শিশু, অভিযুক্ত আসামি গ্রেফতার


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ 

চাঁপাইনবাবগঞ্জে চাবি দিতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ৪ বছর বয়সী এক শিশু। পরে ওই শিশুর বাবা-মা থানায় মামলা দায়ের করলে একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিয়ালা কলোনী মহল্লার মো. রাজুর ছেলে খলিলুর রহমান ওরফে কালু (৩৫)।

ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়৷ ওই শিশুর বাড়ির পাশেই বাড়ি আটক কালুর। প্রতিবেশী হিসেবে কালু বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় তার বাড়িতে তালা মেরে চাবি ওই শিশুর মাকে দিয়ে যায়। বাসায় ফিরে চাবি চাইলে ওই শিশু তার বাড়িতে চাবি দিতে গেলে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে কালু। পরে ওই শিশু বাসায় এসে তার বাবা-মাকে সব খুলে বললে তারা পুলিশকে জানায়।

ধর্ষণচেষ্টার শিকার শিশুর মা বলেন, ঘটনার দিন শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে মেয়ে বাসায় এসে প্যান্ট বদল করতে যায়। পরে মেয়েকে জিজ্ঞেস করলে সে জানায়, তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে কালু। তাই এর নায্যবিচার পেতে থানায় মামলা দায়ের করেছি।

জানা যায়, ঘটনার পর থেকেই পলাতক ছিলো খলিলুর রহমান কালু। পরে সদর মডেল থানার একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন, সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম, আশীষ সরকার, এএসআই নয়ন, আব্দুল করিম, সঞ্জয়সহ পুলিশের একটি চৌকস দল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আলমগীর জাহান বলেন, ধর্ষণচেষ্টার শিকার মেয়ের বাবা বাদি হয় থানায় মামলা দায়ের করেছেন। আসামী আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর