dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটের পদ্মা নদীর বাঁধে ভ্যান চালকের আগুনে পুড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ

দৈনিক অনুসন্ধান    |    ০৭:১৫ পিএম, ২০২৪-০৩-০৮

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটের পদ্মা নদীর বাঁধে ভ্যান চালকের আগুনে পুড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোফাজ্জল ইসলাম (৫২) নামে এক ভ্যান চালকের আগুনে পুড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তোফাজ্জুল ইসলাম হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চকবহরম এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
আজ শুক্রবার (০১ মার্চ) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার রামচন্দ্রপুরহাট-বহরম পদ্মা নদীর বাঁধ এলাকার একটি সরিষা খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের ভাই সেরাজুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তার ভাই তোফাজ্জল ইসলাম জরুরি কাজ আছে বলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়। কিন্তু রাতে সে আর ফিরে আসেনি।
এদিকে আজ শুক্রবার সকাল ১০টার দিকে রামচন্দ্রপুরহাট বহরম পদ্মা নদীর ঐ এলাকায় আগুনে পুড়া মরদেহট দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে মৃতের ভাই গিয়ে সনাক্ত করে মরদেহটি তার বড় ভাই তোফাজ্জুল ইসলামের।
পরে পুলিশকে খবর দেয়া হলে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি যে পরিকল্পিত হত্যাকান্ড তা নিশ্চিত হওয়া গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা তাকে মেরে মাঠের ভেতর মাড়াই করা সরিষার স্তুপের ভেতরে রেখে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিনে ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে।

এদিকে নিহতদের ছেলে হযরত জানান, তার পিতা আগে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করলেও বর্তমানে বয়সজনিত কারণে তিনি ভ্যানে করে কাঠালের পাতা ও ঘাস বিক্রি করতেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর