dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


নেত্রকোণায় কুপিয়ে খুন: বখাটে কাউছার জঙ্গল থেকে গ্রেপ্তার

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০৬:৫৬ পিএম, ২০২৩-০৫-০৩

নেত্রকোণায় কুপিয়ে খুন: বখাটে কাউছার জঙ্গল থেকে গ্রেপ্তার

নেত্রকোণার বারহাট্টায় স্কুলছাত্রী মুক্তি বর্মণকে (১৬) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত কাউছার মিয়াকে (১৯) একটি জঙ্গল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হারুন অর রশিদ বলেন, এলাকার একটি জঙ্গল থেকে স্কুলছাত্রী মুক্তি হত্যাকারী কাউছারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কাউছার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের সামছু মিয়ার ছেলে। এ বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২ মে) বিকেলে স্কুল থেকে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে স্থানীয় ছালিপুরা এলাকায় স্কুলছাত্রী মুক্তিকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে কাউছার। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মুক্তি বর্মণকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের সামছু মিয়ার ছেলে কাউছার মিয়া। বিষয়টি তার পরিবারকেও জানানো হয়েছিল।

এ অবস্থায় মঙ্গলবার বিদ্যালয় থেকে ফেরার পথে মুক্তির পথরোধ করে তাকে দা দিয়ে কুপিয়ে আহত করে কাউছার। পরে তাকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এদিকে স্কুলছাত্রী মুক্তি বর্মণ হত্যার বিচার দাবিতে দুপুরে বারহাট্টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ইয়ুথ গ্রুপ, কমিউনিটি ফোরাম ও সর্বস্তরের নাগরিক সমাজ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

 

রিলেটেড নিউজ

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর