শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৩৭ পিএম, ২০২২-০২-১১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
ভোলাহাটে স্থানীয় এনজিও মাইডসের এমডি বেলাল উদ্দিন (৪৫) কীটনাশক বিষ পান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) ভোরে নিজ বাড়ী উপজেলার পঞ্চানন্দপুর গ্রামে কীটনাশক বিষ পান করেন।
বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ১০ টার দিকে দ্বায়িত্বরত এমবিএস ডাক্তার মোঃ হাসান আলি তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রেজওয়ানুল, এস আই মোঃ কামাল উদ্দিন, মোঃ আঃ সালাম স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জে মর্গে প্রেরণ করেন।
পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রেজওয়ানুল জানান, প্রাথমিক ভাবে সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন স্থানীয় এনজিও মাইডসের এমডি ছিলেন। তাঁর কর্মচারী মোঃ এসরাইল, হেলাল, হাসান, কারিম, মাইনুল, আব্দুর রহমান ডাকু, মিজানসহ অন্যান্যরা এনজিও'র কোটি কোটি টাকা লুট করে নেয়। এ ব্যাপারে দীর্ঘদিনের অর্থ জটিলতায় স্থানীয় ভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে তদন্তে বসলে কর্মীদের টাকা লুটের বিষয়টি প্রমাণ পান তদন্ত কমিটি। এ সময় তদন্ত কমিটির সামনে টাকা লুটের সাথে জড়িতরা তাকে মার-পিটের চেষ্টা চালায়। এ হতাশায় কীটনাশক বিষ পানে আত্মহত্যা করেছে কর্মীদের হুমকিতে এনজিও এমডি'র আত্মহত্যা বলে জানান।
এদিকে তদন্ত কমিটির দায়িত্বশীল বেশ কজনের সাথে কথা বললে নাম না প্রকাশ করার শর্তে জানান, ১০ ফেব্রুয়ারি বিকেলে তদন্ত চলাকালে বেলাল উদ্দিনকে টাকা লুটের সাথে জড়িতরা মারমুখী হয়। এছাড়া টাকা লুট করেছেন কর্মীরা এটা প্রামাণ মিলেছে। এঘটনায় বেলাল উদ্দিনের স্ত্রী মোসাঃ সেকিনা বাদি হয়ে থানায় আইনগত সহায়তা চেয়েছেন।
ভোলাহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব ইমরান মুঠোফোনে জানান, মূলত এলাকার অনেকের মাইডস এনজিওতে টাকা ছিলো। অফিস স্টাফদের অসহযোগিতার কারনে টাকার লেনদেন হালনাগাদ ছিলোনা। টাকার কারনে মানুষিক বিষন্নতায় ভূগছিলেন তিনি, আর সে কারনেই আত্মহত্যা করে থাকতে পারে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited