dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


মহানবী (স.) কে নিয়ে কটূক্তি: ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ১২:০৯ এএম, ২০২০-১০-২৬

মহানবী (স.) কে নিয়ে কটূক্তি: ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে ‘সাইবার ৭১’ নামে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি।

শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাতের পর থেকে এই হামলার চালানো হয় বলে কমিউনিটির কয়েকজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

হামলার শিকার হওয়ার ওইসব ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে সেগুলোতে প্রকৃত কনটেন্ট দেখা যাচ্ছে না। বরং হ্যাকারদের একটি বার্তা দেখাচ্ছে। তাহলো- মহানবী (সা.) কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না এইরকম হামলা চলতেই থাকবে।

ওয়েবসাইটগুলো হ্যাকের দাবি করা হয়েছে, ‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজেও।

সেখানে বলা হয়েছে, যে দেশে আমাদের রাসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসুলের সম্মানে সঙ্গীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে ‘সাইবার ৭১’ ফ্রান্স এই ন্যাক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে। সকলের আক্রমণই আমরা আপনাদের জন্য আপডেট করতে থাকবো।

সাইবার ৭১ হ্যাকিং কমিউনিটির একজন সদস্য সংবাদমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ৪০ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে  আক্রমণ চালানো হয়েছে। তিনি বলেন, সবগুলো আমরা প্রকাশ করিনি এখনও। সর্বশেষ মোট ৮টি ওয়েব সাইট প্রকাশ করেছি আমাদের অফিশিয়াল পেজে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননা করার প্রতিবাদে এই সাইবার আক্রমণ করা হয়েছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি সেগুলোতেও হামলা করা হবে।

 

রিলেটেড নিউজ

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত


সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর