dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে মাস্টার কে এম আজিজ উল্যাহ স্মরণে শোকসভা অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ১০:৫০ এএম, ২০২১-০৬-২২

সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে মাস্টার কে এম আজিজ উল্যাহ স্মরণে শোকসভা অনুষ্ঠিত

নিউজ ডেক্সঃ

সন্দ্বীপের বিশিষ্ট কবিয়াল মাস্টার কে এম আজিজ উল্যাহ স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে এনাম নাহার হাই স্কুল মোড় সংলগ্ন মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা ও সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক  ইলিয়াছ সুমনের সঞ্চালনায় আজ ২১ জুন ২০২১, সোমবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত শোকসভায় অনলাইনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উদ্যোক্তা প্রিন্সিপাল মুকতাদের আজাদ খান।

শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ 'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ' পত্রিকার আয়োজনে উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে স্মৃতিচারণ করেন আজিমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, কবি কাজী শামছুল আহসান খোকন, নাট্যজন কামাল উদ্দিন তালুকদার, মাসিক সজাগ সন্দ্বীপ সম্পাদক প্রভাষক ফসিউল আলম, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম, মাইটভাঙ্গা দ্বিমুখী হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মরহুমের নাতি ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা আবিদুর রহমান মান্না, মরহুমের নাতনী জামাই বিশিষ্ট ব্যবসায়ী আসিফ আকতার,  কবি নীলাঞ্জন বিদ্যুৎ, সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চারু মিল্লাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. পুস্পেন্দু মজুমদার, কবি মোস্তফা হায়দার, পূর্ব সন্দ্বীপ হাই স্কুলের শিক্ষক আবজাল হোসেন, মুক্তিযুদ্ধ মঞ্চ সন্দ্বীপ শাখার সভাপতি ইব্রাহীম খলিল বিপুল, কবি জামাল আবদুল নাসির শাহী, কবি সাজিদ মোহন, সাংবাদিক রিয়াদুল মামুন সোহাগ ও কাউছার মাহমুদ দিদার প্রমু্খ।

দোয়া মাহফিল পরিচালনা করেন কবি মাওলানা জামাল আবদুল নাসির শাহী।

উল্লেখ্য, সন্দ্বীপ লেখক ফোরাম এর উপদেস্টা ও 'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ' পত্রিকার ফিচার লেখক মাস্টার কে এম আজিজ উল্যা ১৯৩৮ খ্রিস্টাব্দের ২৩ মার্চ সন্দ্বীপের সন্তোষপুর ইউনিয়নে জন্মগ্রহন করেন। তাঁর পিতা-মাতা কবিয়াল অঝি উল্যা ও হাজেরা খাতুন। ওনার পিতা ১৯৬১ হতে ১৯৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত চট্টগ্রাম বেতারের একজন নিয়মিত শিল্পী ছিলেন।

কবিয়াল কে এম আজিজ উল্যা মেধাবী ছাত্র ছিলেন। তিনি ১৯৫৩ খ্রিস্টাব্দে সন্দ্বীপ হাই স্কুল হতে প্রথম বিভাগে এসএসসি পাস করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি ১৯৬৬ খ্রিস্টাব্দে কালাপানিয়া হাই স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করে পরবর্তীতে সন্দ্বীপ হাই স্কুল, কার্গিল হাই স্কুল ও বাউরিয়া জি কে একাডেমিতে শিক্ষকতা করেন।

শৈশবকাল থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চা ও লেখালেখি শুরু করেন। তাঁর বিভিন্ন লেখা দৈনিক, পাক্ষিক ও সাপ্তাহিকে প্রকাশিত হয়। এছাড়াও তাঁর একাধিক কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ প্রকাশিত হয়।

১৩ জুন ২০২১ বিকেল সাড়ে ৫ টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কয়েকমাস যাবত ঢাকায় গাজীপুরস্থ ওনার জামাতা হুমায়ুন কবির সিদ্দিকীর বাসায় থেকে হার্টসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা নিচ্ছিলেন। ১৩ জুন ২০২১ ওনার শারিরিক অবস্থার অবনতি হলে রাজধানীর উত্তরাস্থ ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

সাদা মনের নিরহংকারী এই মানুষটির মৃত্যুতে পরিবার-স্বজনসহ তাঁর প্রিয় ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর