শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৪৫ পিএম, ২০২৩-০৭-১৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিশেষ করে চাল ও ধান বেশি উৎপাদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উদ্যোগ গ্রহণ করেছেন, এছাড়াও বিভিন্ন প্রকল্প দিয়েছেন। তাই আজকে আমরা দাবি করছি এবং সারা পৃথিবী জানে বর্তমানে বাংলাদেশ এখন দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রফিকুল ইসলামের ৯০০ বিঘার আমবাগান পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
কৃষি মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের এখন একটাই লক্ষ্য। প্রতিটি মানুষের আয় বাড়াতে হবে। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। তাদের ছেলেমেয়েরা যেন ভালো স্কুলে পড়ে সে ব্যাবস্থা করতে হবে। ভালো চিকিৎসা দিতে হবে। তিনি আরও বলেন, আমি নাচোলে এসে দেখলাম। এখনো মাটির ঘর রয়েছে। আমরা দেখতে চাই এই নাচোলে মাটির ঘর থেকে ইটের ঘর হবে। পাকা ঘর হবে। আর এর সম্ভাবনা হচ্ছে এ জেলার আম। এই আম বিদেশে রপ্তানি শুরু হয়েছে। এ আম রপ্তানির টাকা দিয়েই চাপাইনবাবগঞ্জের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে।
বর্তমান সময়ে বাংলাদেশের সব জেলাতেই আম উৎপাদন হচ্ছে। তবে আমরা এখনো জানি চাঁপাইনবাবগঞ্জের আম বিখ্যাত। আমি এবারও এসে দেখলাম আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ তার নাম অক্ষত রেখেছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেন, ২০১৮ নির্বাচন ইশতিহারে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি। জাতির কাছে ওয়াদা করেছি। বাংলাদেশের মানুষকে আমরা পুষ্টি জাতীয় খাবার খাওয়াব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি ফলমূলের দাম অনেক বেশি। এজন্য মানুষ খেতেও পারে না। এদিকেও আমরা নজর রেখেছি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited