শিরোনাম
স্টাফ রিপোর্টার | ০৬:৫১ পিএম, ২০২০-০৭-২৬
কোরবানী নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ধন্যবাদ বনশ্রী সোসাইটিকে। এর আগে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষও তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
তবে এখনও কিছু কিছু এলাকা কোরবানি নিষিদ্ধ করে রেখেছে। এর মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএস এলাকা।
ফেসবুকে অনেকে জানিয়েছে, মহাখালী ডিওএইচএস এলাকায় কয়েকদিন ধরে মাইকিং চলছে- মানুষ যেন কোরবানী না করে! ঘটনার সত্যতা যাচাইয়ে উক্ত এলাকায় যোগাযোগ করে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মাওলানা আকরাম সা'দি।
মহাখালী ডিওএইচ কর্তৃপক্ষের কাছে আপনারা এ ব্যাপারে ফোন করে প্রতিবাদ জানাতে পারেন-
সভাপতি – মেজর (অবসর) নুরুল আফসার,
সেক্রেটারি- মেজর (অবসর) শামসুল আলম সাহেব বরাবর।
এছাড়াও বিজিবিদের পিলখানা এলাকায় প্রায় ২ হাজার বিজিবি পরিবারকে বিজিবি প্রধান মেজর জেনারেল সাফিনুল ইসলাম জানিয়েছে, তারা যেন ভেতরে কোরবানী না করে, বাইরে থেকে কোরবানী করে নিয়ে আসে।
অথচ ঢাকা দক্ষিণ সিটিতে এবার সরকারিভাবে কোন কোরবানী স্থান নির্ধারণ করা হয়নি। ফলে ২ হাজার লোক কোথায় কোরবানী করবে, বিষয়টি পুরোটাই অনিশ্চিত।
এছাড়া ঢাকার সিদ্বেশ্বরী এলাকায় সিদ্বেশ্বরী মন্দিরের নিকটবর্তী ইস্টার্ন হাউজিং এ অনেক মানুষের কোরবানী বন্ধ করে দেয়া হয়েছে। ঐ হাউসিং কমিটির হিন্দুরা কোরবানী বন্ধের কাজটা করেছে বলে এক সূত্রে জানা গেছে।
ইস্টার্ন হাউজিং এর এক বাসিন্দা (নাম প্রকাশে অনিচ্ছুক) দৈনিক অনুসন্ধানকে বলেন- "দেশের সংবিধান মোতাবেক প্রত্যেকটা মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে। অথচ রাষ্ট্র যেখানে কোরবানী নিষিদ্ধ করেনি, সেখানে এসব সোসাইটি মুসলিমদের ধর্ম পালনে এভাবে প্রকাশ্যে বাধা সৃষ্টি করতে পারে না। স্বাস্থ্যবিধি মেনে কুরবানির হাটও বসেছে দেশের বিভিন্ন জায়গায়। ফলে স্বাস্থ্যবিধি মেনে কুরবানি করতে অসুবিধা কোথায়?
যারা দুনিয়ার সব কাজ করার সময় করোনার চিন্তা থাকে না, তারা কেন বার বার কুরবানি বন্ধের কথা বলে?"
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এতিম এবং অসহায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছাত্রদের ঈদের সাজে সাজ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ সন্দ্বীপে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ফিলিস্তিনে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপে জনসাধারণ ও "সন্দ্...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও: ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর বর্বরোচিত ইসরায়েলী গণহত্যা ও মানবতাবি...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে আগামী ২৮ জুন সে দেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited