dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


টাঙ্গাইলের মধুপুরে কোচ বর্মন শিক্ষার্থীর উপর বর্বর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ১০:৩৬ পিএম, ২০২২-০৯-১৫

টাঙ্গাইলের মধুপুরে কোচ বর্মন শিক্ষার্থীর উপর বর্বর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 

আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল)  প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে  নৃ- তাত্বিক জনগোষ্ঠীর অষ্টম শ্রেনীর শিক্ষার্থী প্রসেণজিৎ কোচ বর্মনের  উপর হামলার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া উপজেলার মিলন মোহনা গারো বাজারে এ প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন করেছে জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, গারো স্টুডেন্ট ফেডারেশন, কোচ আদিবাসী ইউনিয়ন, কোচ আদিবাসী সংগঠন ও ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কোচ আদিবাসী সংগঠন মধুপুর শাখার সভাপতি গৌরাঙ্গ বর্মনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীন চিসিম, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মধুপুর শাখার সভাপতি রঞ্জিত নকরেক,ঘাটাইল শাখার সভাপতি স্বপন বর্মন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি জন যেত্রা, গারো স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াং রিছিল, কোচ আদিবাসী ইউনিয়ন মধুপুর শাখার সভাপতি অমল বর্মন, মহিষ মারা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক রুবেলহাসান ও হামলায় আহত কোচ কিশোরের মা সমেলা রানী প্রমুখ। 
প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া উপজেলার কোচ, গারো সংগঠনের নারী পুরুষ প্রতিনিধিরা অংশ নেয়। 
মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গারোবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উল্লেখ্য গত ৩০ আগষ্ট কথা কাটাকাটিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এতে প্রাসেনজিৎ বর্মন নামের এক শিক্ষার্থী আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা জামিন নিয়ে এসে পুনরায় হুমকি দিয়ে বেড়াচ্ছে। এ ঘটনার প্রেক্ষিতে আদীবাসি নেতৃবৃন্দ যৌথভাবে মানববন্ধন করে।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর