শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০৮ পিএম, ২০২৩-০৯-৩০
নিউজ ডেক্স:
লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরির উদ্যোগে বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন নিয়ে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল দশটায় স্বপ্ননীড় মিলনায়তনে বাগেরহাট সদর উপজেলার কয়েকটি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ২৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলুর সৌজন্যে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সিনিয়র এবং জুনিয়র গ্রুপে ভাগ করে আলাদা প্রশ্ন দেওয়া হয়। মানব দেহ সম্পর্কিত মাল্টিপল চয়েজ এবং সংক্ষিপ্ত প্রশ্ন ছিল প্রতিযোগীদের প্রশ্নপত্রে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে কান্দাপাড়া নুরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিমভাগ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসা, কেএম বাদোখালী মাধ্যমিক বিদ্যালয়, নোয়াপাড়া ইয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয় এবং দেপাড়া নেসারিয়া আলিম মাদ্রাসা রয়েছে।
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
পরীক্ষা শেষে সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রশ্ন ও উত্তরপত্র সম্পর্কিত রি-ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশ্নপত্রের সকল উত্তর সমূহ বলে দেওয়া হয়। এই প্রতিযোগিতা প্রত্যেক মাসেই অনুষ্ঠিত হবে বলে লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরীর পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতি পর্বে প্রতিযোগীদের মধ্যে বিজয়ীর জন্য চার হাজার টাকা নগদ অর্থ পুরস্কার রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, এতিমখানা ও বৃদ্ধ নিবাস স্বপ্ননীড়ের সভাপতি শেখ সাজ্জাদ হোসেন, সম্পাদক শেখ শামীম হাসান, পাবলিক লাইব্রেরির সভাপতি মোঃ সোলেমান হোসাইন, সম্পাদক সুরাইয়া আক্তার লিমা, কান্দাপাড়া নুরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইলিয়াস হোসেন, সহকারী শিক্ষক মিফতাহ উদ্দিন, শেখ শাহাজান আলী, মল্লিক আবু হানিফ, স্বপ্ননীড়ের সুপারিনটেন্ড শেখ তরিকুল ইসলাম, বোরহানউদ্দিন প্রমূখ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited