শিরোনাম
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি | ০৮:৩৫ এএম, ২০২০-০৯-৩০
ফটিকছড়িতে ফকির আহমেদ (৩৫)নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। ২৯ সেপ্টেম্বর সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দুইদ্দাখোলা খালে থেকে লাশটি উদ্ধার করা হয়
সে কাঞ্চননগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দিঘিরপাড়া এলাকার মোঃ এজাহার মিয়ার পুত্র।
নিহতের গলাকাটা ও নাড়িভুঁড়ি বের করা অবস্থায় এলাকাবাসীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে সকালে লাশ উদ্ধার করে থানায় আসে। এলাকাবাসীর ধারণা ফকির আহমেদকে গলা কেটে হত্যা করে নাড়িভুঁড়ি বের করে খালে ফেলে দেয়।
কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা কেউ নিশ্চিত হতে পারেনি।
এলাকাবাসীরা জানায় ১০-১২ বছর আগে সে বিদেশ যায়। বিদেশ যাওয়ার এক মাসের মাথায় দেশে ফিরলেও বাড়ী ফিরেনি। ৫-৬ বছর পরিবারের অজান্তে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে বিয়ে করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তার বউসহ পরিবারে ফিরে আসেন। সংসারে তার দুই কন্যা সন্তান রয়েছে।
বাড়ীর কাঞ্চননগর চৌমহনী এলাকায় হলেও তারা পাহাড়ে (খামারে) বসবাস করতেন। খামারে পরিবারসহ বসবাস করলেও কিছুদিন আগে তাদের মা বাবা তাদের বাড়ী চৌহমনী নিজ বাড়িতে ফিরে আসেন বলে জানা গেছে। সে খামারে বসবাস করতেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখন ও ঘটনার সাথে জড়িত কাউকে সনাক্ত করতে পারেনি।
এ ব্যাপারে, ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ বাবুল আক্তারের মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited