শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২৬ এএম, ২০২৩-০৫-০২
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
আজ ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস'২০২৩ উদযাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যে সামনে রেখে মহান মে দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
দিবসটি পালন উপলক্ষে সোমবার (১ মে) বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন।
জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ ভোলাহাট উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল লতিফ, জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা ও সহ-সভাপতি ও জনতা ব্যাংক লিমিটেডের সিবিএ নেতা মো. তুলেজুল ইসলাম।
বক্তারা বলেন, শ্রমিক মালিকের যে দ্বন্দ্ব শিকাগো শহরে শুরু হয়েছিলো তা আজও বিরাজমান। দিবস আসে দিবস যায় কিন্তু মালিকদের নির্যাতনের বেড়াজাল থেকে শ্রমিকরা বেরিয়ে আসতে পারেনি। ১২ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টার যে দাবী নিয়ে সেদিন শ্রমিকরা রক্ত ঝরিয়েছিলেন প্রাণ দিয়েছিলেন সেই সঠিক শ্রমঘন্টা নির্ধারণ করা হয়নি এখনো।
তারপরেও স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের মানোন্নয়নে শ্রমিক ভাতা চালু করেছেন। করোনাকালীন সময়ে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেলে বা অনেক কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাই হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রমিকদের নানাভাবে সহযোগিতা করা হয়েছে। আর তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
এর আগে আলোচনা সভার শুরুতে গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় পবিত্র কোরআন শরিফ থেকে তেলওয়াত করেন জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম ও গীতা পাঠ করেন গৌরী চন্দ সীতু।
এ সময় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার মো. জুবায়ের জাহাঙ্গীর, জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান সহ বিভিন্ন শ্রমিকসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited