শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:২১ পিএম, ২০২২-০১-১৯
কাতারে উৎসব মুখর পরিবেশে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এস,এ টিভি ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কাতার বাংলা প্রেসক্লাবের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এস,এ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তারা বলেন, বিগত দিনের সুনাম অক্ষুন্ন রেখে এস,এ টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এগিয়ে যাবে; পাশাপাশি অল্প সময়ের মধ্যে দেশ ও প্রবাসীদের মন জয় করতে সক্ষম হয়েছে এই প্রতিষ্ঠানটি।
কাতারের রাজধানী দোহার সালিমার প্যালেস হোটেলে অনুষ্ঠান শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে এস এ টিভি দর্শক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানান।
সাংবাদিক আমিন ব্যাপারী ও আকবর হোসেন বাচ্চুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম মাওলা হাজারি ও এম এ সালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি জসিম উদ্দিন দুলাল, চাঁদপুর সমিতির সভাপতি মানিক হোসেন, কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশ,আরটিভি দর্শক ফোরামের সভাপতি মোঃ শাহ আলম খান, বাংলা টিভি দর্শক ফোরামের সভাপতি জাকির হোসেন বাবু, ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান, আবুল কাশেম, আব্দুল ওদুদ, মোহাম্মদ আলম,মোল্লা রাজ রাজিব,আল আমিন খান,কাজী নাঈম।
আরো উপস্থিত ছিলেন ফারুক হোসেন, মহিউদ্দিন,শেখ ফারুকসহ অনেকেই।এ সময় বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও কাতার বাংলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited