শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৩৮ পিএম, ২০২২-১১-১৯
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
সন্ত্রাসীদের গুলিতে নিহত বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়ার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় বিএনপি'র কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় নিহত তানুর একমাত্র কন্যা তানজিনা তাশমির লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান গ্রহণ করেছেন বলে জানানো হয়। নেতৃবৃন্দ তানু হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক ইন্জি: এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজ্জাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ওহিদুর রহমান পল্টু, ডা. আব্দুর রহমান, সৈয়দ নাসির আহমেদ মালেক, শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদল, মৎস্যজীবীদল, তাঁতীদল, ছাত্রদল ও আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
পরবর্তীতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের সরুই কবরস্থানে তানু ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited