শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:২৬ এএম, ২০২২-১০-০৫
চট্টগ্রামের স্বনামধন্য রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি হারমনি বিল্ডার্স লিমিটেড সম্প্রতি বিশ্বসেরা জার্মান লিফট ব্র্যান্ড থাইসেন ক্রুপ এলিভেটর লিমিটেড এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। হারমনি ফরনেসার বাসিন্দাদের উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করণ ও উন্নত জীবনমানের লক্ষ্যে চন্দ্রনগর হাউজিং সোসাইটিতে অবস্থিত হারমনি ফরনেসা টাওয়ারের জন্য একটি আবাসিক লিফট সরবরাহ এবং ইনস্টল করবে থাইসেন ক্রুপ এলিভেটর লিমিটেড।চট্টগ্রামের বাইজিদের চন্দ্রনগর হাউজিং সোসাইটিতে হারমনি বিল্ডার্স লিমিটেড এর নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিক এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
হারমনি বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াসিউল হক চৌধুরী এবং থাইসেন ক্রুপ এলিভেটরসের আঞ্চলিক প্রধান কঙ্কন চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।এসময় আরো উপস্থিত ছিলেন হারমনি বিল্ডার্সের প্রধান প্রকৌশলী আশিস কুমার।
হারমনি বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াসিউল হক চৌধুরী এসময় বলেন, “জার্মান প্রযুক্তির লিফট থাইসেন ক্রুপ বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠান।তারা অবশ্যই বিশ্বের সেরা ব্র্যান্ডের লিফটগুলির মধ্যে একটি এবং তাদের প্রযুক্তি অত্যন্ত উচ্চ মানের। থাইসেন ক্রুপের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমরা সবসময় আমাদের গ্রাহকদের টেকসই ও সর্বোচ্চ মানের সেবার প্রদানের প্রতি যত্নশীল। আমরা মনে করি, হারমনি ফরনেসার গ্রাহকবৃন্দের আস্থা ও রুচির প্রতিক হারমনি বিল্ডার্স।"
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited