শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:১০ পিএম, ২০২২-১০-২৬
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ ঃ
চেন্জ মেকারস্ এর প্রধান নির্বাহী, আইনজীবী ও মানবাধিকার কর্মী,
ফ্রিল্যান্স সাংবাদিক তানবীর সিদ্দিকী র ইতালির ভেনিস আগমন উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয় । ভেনিস বাংলা স্কুল কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানবীর সিদ্দিকী । প্রবাসে সাংবাদিকতা ও সংবাদের মান, সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। সততার সাথে, কারোকাছে নিজেকে বিকিয়ে না দিয়ে নিরপেক্ষ ভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা বলেন তিনি । ইতালিতে যারা কঠোর পরিশ্রম করে বিভিন্ন পেশায় সফল হয়েছেন তাদের কথা সংবাদ মাধ্যমে তুলে ধরার আহবান জানান তিনি । সে সময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক , কলামিস্ট পলাশ রহমান , যুগ্ম আহবায়ক সোহানুর রহমান উজ্জল , প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন , সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল , সাংবাদিক মোহাম্মদ জুম্মন অনিক , সজিব আল হোসাইন , সোহেলা আক্তার বিপ্লবী , শাইখ আহমেদ , শরীফুল টগর প্রমূখ । সে সময় তানবীর সিদ্দিকী কে ফুলের শুভেচ্ছা জানান সাংবাদিকরা।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited