শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:২৬ পিএম, ২০২২-০৭-০২
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল টেলিভিশনের আনুষ্ঠানিক শুভ যাত্রা শুরু উপলক্ষে কেট কাটা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্লোবাল টিভির রাজশাহী পশ্চিম প্রতিনিধি মোঃ আলমগীর হোসেনের আয়োজনে অনুষ্ঠানটি উদযাপন হয়।
সাংবাদিক রিপন আলি আলি রকি'র সঞ্চালনায় শুভ যাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিশনের চাঁপাইনবাবগঞ্জ, সিনিয়র সহ-সভাপতি মোহাঃ আব্দুল হাকিম।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ বাবুল আকতার, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সৈনিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, তিনি গ্লোবাল টেলিভিশন ৩৮ তম স্যাটেলাইট টিভি চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করায় অভিনন্দন ও শুভকামনা জানান।
সোনামসজিদ স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু বিশেষ কাজে উপস্থিত হতে না পারলেও অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী একাত্মতা ঘোষণা করে প্রতিনিধি আলমগীর হোসেন ও গ্লোবাল টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন গ্লোবাল টেলিভিশন মুক্তিযুদ্ধের পক্ষে, দেশ ও জাতির কল্যানে বস্তু নিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও দশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে এ আশা ব্যক্ত করেন।
স্বাগত বক্তব্য রাখেন, ড. এ্যাডভোকেট তসিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, সেক্টর কমান্ডার্স ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা।
এছাড়াও উপস্থিত ছিলেন, মডেল প্লেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান, ম্যাংগো সিটি বিডি নিউজের সম্পাদক 'রিপন আলি রকি'। মুভি বাংলা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি এসএম রুবেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited