dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের পরিচিতি এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ০৫:২৫ পিএম, ২০২২-১১-০৭

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের পরিচিতি এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেক্সঃ


ইতালির জলকন্যা ভেনিসের অভিবাসী সাংবাদিকদের সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার, ৬ নভেম্বর ২০২২ তারিখে মেস্ত্রের একটি কনফারেন্স হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের আহ্বায়ক  পলাশ রহমান। প্রধান অতিথি ছিলেন, আই অন টিভির সিইও আতাউল্যাহ ফারুক।
প্রধান অতিথি তার বক্তৃতায় ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, ইউরোপের খুব কম দেশেই নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব সেদিক থেকে অসাধারণ সাহসী কাজ করেছে। তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে। যা যে কোনো বিবেচনায় উদাহরণ হিসাবে ব্যবহার যোগ্য।
জবান ফারুক উপস্থিত কম্যুনিটির নেতৃবৃন্দকে আরো বেশি সাংবাদিক বান্ধব হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সমাজকে সঠিক পথে পরিচালিত করতে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই। অভিবাসী সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতাকে বেগবান করতে কম্যুনিটি নেতৃবৃন্দের সহযোগীতা খুব বেশি দরকার। আপনাদের ধারণ ক্ষমতা আরো বেশি বৃদ্ধি করা দরকার।
তিনি অভিবাসী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা উদার ভাবে লিখবেন। কম্যুনিটির স্বার্থে, দেশের স্বার্থে ভয়হীন সাংবাদিকতা করবেন।
অনুষ্ঠানের সভাপতি পলাশ রহমান প্রেসক্লাবের নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গঠন করা ছিলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রেসক্লাবের সদস্য এবং কম্যুনিটি নেতৃবৃন্দের সহযোগীতায় আমরা সেই চ্যালেঞ্জ অদম্য সাহসের সাথে মোকাবিলা করতে পেরেছি।
তিনি বলেন, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব গঠনের মাধ্যমে ভেনিসের অভিবাসী সাংবাদিকরা একটি ঠিকানা পেলেন। যা আগামী দিনে সাহসী সাংবাদিকতার সহায়ক হবে।
উল্লেখ্য, গত ১৩ আগষ্ট ২০২২ তারিখে একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের জন্ম হয়।
প্রেসক্লাবের যুগ্মআহবায়ক সোহানুর রহমান উজ্জলের উপস্থাপনায় এ সভায় বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামীলীগ ভেনিসের সভাপতি সাজাহান কবির ইদ্রিস, বিএনপির সভাপতি আবদুল আজিজ সেলিম, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, জব্বার মাঝি, আরফান মাস্টার, আবদুল নাসির, মোশারফ মোল্লা, আবু সাইদ মোহাম্মদ রিয়াজ, আমিনুল হাজারী, মরিরুজ্জামান মনির, আকবর খান, ফখরুল চৌধুরী, সায়েখ আহমেদ, কাসেম সিকদার, আওলাদ হোসেন অন্তু, আজাদ খান, মোন্তাসির চৌধুরী, ইসমাইল হোসেন স্বপন, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল, অর্থসম্পাদক জুম্মন অনিক প্রমূখ।
প্রেসক্লাবের আহবায়ক পলাশ রহমান ২৮ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন এবং নতুন কমিটির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন। 
নির্বাচিত সভাপতি জাকির হোসেন সুমন ৪ সদস্যর উপদেষ্ট কমিটি ঘোষনা করেন।
এ সময় কম্যুনিটির নেতৃবৃন্দ নতুন কমিটির সদস্যদের মিষ্টিমুখ করান এবং ফুলের শুভেচ্ছা জানান। 
সভা শেষে আই অন টিভির সিইও এবং অনুষ্ঠানের প্রধান অতিথি আতাউল্যাহ ফারুক কে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানান।

উপদেষ্টা কমিটিঃ
পলাশ রহমান, শহিদুল ইসলাম আনিস, আবু সাঈদ মোহাম্মদ রিয়াজ, আমিনুল হাজারী।

নির্বাহী কমিটিঃ
সভাপতি- এসকে এমডি জাকির হোসেন সুমন। জেষ্ঠ সহসভাপতি- নাজমুল হোসেন। সহসভাপতি- সোহেলা আক্তার বিপ্লবী, সোহানুর রহমান উজ্জল, শাইখ আহমেদ। 
সাধারণ সম্পাদক- মোহাম্মদ উল্লাহ সোহেল। যুগ্মসাধারণ সম্পাদক- মুহাম্মদ আসলামুজ্জামান। সহসাধারণ সম্পাদক- সিরাজুল হক ভুঁইয়া, আরিফুজ্জামান, ইসমাইল হোসেন। 
অর্থসম্পাদক- মোহাম্মদ জুম্মন অনিক।
সাংগঠনিক সম্পাদক- ইসমাইল হোসেন স্বপন। সহসাংগঠনিক সম্পাদক- মুন্তাসির বিল্লাহ চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন। 
প্রচার সম্পাদক- মোহাম্মদ আবু নাঈম ভুঁইয়া। সহপ্রচার সম্পাদক- অহিদুল ইসলাম।
দপ্তর সম্পাদক- শরিফুল টগর। সহদপ্তর সম্পাদক- রফিকুল ইসলাম।
সাংস্কৃতিক সম্পাদক- টিসা সুলতানা। সহসাংস্কৃতিক সম্পাদক- ইসরাত জাহান পাপিয়া।
মহিলা সম্পাদিকা- দিলরুবা জামান। সহমহিলা সম্পাদিকা- আফরীন খানম, আইরিন সাজিয়া। 
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- সজীব আল হাসান।

সদস্যঃ
মোহাম্মদ জিয়াউর রহমান খান, রোকনুজ্জামান, সিরাজুল ইসলাম, শেখ মোহাম্মদ কামরুল রশিদ।

রিলেটেড নিউজ

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে "আমরা মুজিব" এর আয়োজনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত


নিউইয়র্কে সন্দ্বীপের

নিউইয়র্কে সন্দ্বীপের "আমানউল্লা প্রবাসী কল্যাণ পরিষদ" ইউ এস এ'র বনভোজন

দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ  আমান...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর