dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি মামলায় চেয়ারম্যান, মেম্বারসহ ১৩ জন কারাগারে

দৈনিক অনুসন্ধান    |    ১১:৪১ এএম, ২০২৩-১০-২৩

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি মামলায় চেয়ারম্যান, মেম্বারসহ ১৩ জন কারাগারে

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে নগদ টাকা, গরু ও স্বর্ণালংকার ডাকাতির মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু ও মেম্বার নুরুল ইসলামসহ ১৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার (২২ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ আমলী আদালতের (সদর) বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর এ আদেশ দেন। 

রবিউল ইসলাম টিপু সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, মামলার বাদী শাহ জামালের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে ২০২১ সালের ২৫শে এপ্রিল পারিবারিকভাবে বিয়ে হয় একই, ইউনিয়নের মুনসেফপুর গ্রামের মোসলেমা খাতুনের সঙ্গে। পারিবারিক বনিবনা না হওয়ায় এক বছর পর ২০২২ সালের ৩১শে মে তালাক প্রদান করেন জসিম উদ্দিন।

তালাক নিষ্পত্তি করতে ইউপি চেয়ারম্যান, রবিউল ইসলাম টিপু ইউনিয়ন পরিষদ ভবনে সালিশের আয়োজন করে। 
এ সময় বউ তালাক দেয়া বাবদ জসিমের কাছে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেন ইউপি চেয়ারম্যান টিপু। তবে, সালিশে অতিরিক্ত জরিমানা হওয়ায় তা দিতে অস্বীকৃতি জানায় তারা। এরপর গত ২৫শে জুলাই ভোর সাড়ে ৫টার দিকে চেয়ারম্যান ও মেম্বারের নির্দেশে অন্য আসামিরা শাহ জামালের বাড়িতে হামলা করে। 

এ সময় বাড়ির উঠান থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দুটি গরু নিয়ে যায়। ছেলের বউ জেসমিন আখতারের গলায় ও কানে থাকা ১০ আনা স্বর্ণের অলংকার ছিনিয়ে নেয়। নগদ ৪৩ হাজার টাকাও নিয়ে যায়। আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ বলেন, একটি বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে বাবা ও ছেলেকে আটকে রেখে হুমকি ও ভয়ভীতি দেখানোর পর বাড়িতে লুটপাটের অভিযোগে মামলা করেন গোবরাতলা ইউনিয়নের দক্ষিণ চরি মির্জাপুরের মো. শাহ জামাল। 

২০২২ সালের ৩১শে জুলাই আমলী আদালতে মামলার আবেদন করেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন। পরে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী। নারাজি আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক প্রতিবেদন গ্রহণ না করে বাদীসহ ৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন এবং আসামিদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

এরপর চেয়ারম্যান রবিউল ইসলাম টিপুসহ আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। সেই সঙ্গে উচ্চ আদালত ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেয়ার আদেশ দেন। ১৪ই অক্টোবর তাদের উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের মেয়াদ শেষ হয়। কিন্তু উচ্চ আদালতের আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরে ২২শে অক্টোবর আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর