শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৩০ পিএম, ২০২৩-০৭-১৪
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির টহল দল ১টি দেশিয় পিস্তল, ১ রাউন্ড গুলি, ৪৬ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন ও ১টি লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ ১ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, নওগাঁ জেলার মহাদেবপুরের বেলকুড়ি মির্জাপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কামরুজ্জামান (৪৩)।
এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
জানাগেছে, নিজস্ব গোয়েন্দা সূত্রে বিজিবির টহল দল জানতে পারে শুক্রবার (১৪ জুলাই) সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং মাদকসহ ১ জন মোটরসাইকেল যোগে সোনামসজিদ হতে নঁওগা মহাদেবপুর গমণের সম্ভাবনা রয়েছে।
এরই প্রেক্ষিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া'র নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের গণহাজীর আমবাগানে ওঁৎ পেতে থাকে।
পরবর্তীতে বিকেল ৫টার দিকে ১ ব্যক্তি মোটরসাইকেল যোগে সোনাপুর গ্রামের রাস্তা দিয়ে নঁওগা মহাদেবপুর যাবার সময় বিজিবির টহল দল মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় গতি রোধ করে তল্লাশী শুরু করে।
এ সময় ১টি দেশিয় পিস্তল, ১ রাউন্ড গুলি, ৪৬ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন ও ১টি লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ কামরুজ্জামানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited