শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৯:০১ এএম, ২০২৪-০১-১২
মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের রোজভ্ল্ট অ্যাভিনিউয়ের একটি রেস্টুরেন্টে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন পাকিস্তানের কারাগার থেকে মুক্তির পর ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। পাকিস্তানের কারাগারে দীর্ঘ নয় মাস বন্দি থাকার পর মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিন দুপুর ১টা ৪১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। ১৯৭২ সালের এদিন ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নয়া দিল্লি থেকে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে নামেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তি পাওয়ার পর তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লি হয়ে ঢাকায় ফেরেন। এদিকে, ৭ ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানানো হয়। নিউইয়র্ক মহানগর আওয়ামিলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সভাপতিত্ব করেন, নিউইয়র্ক মহানগর আওয়ামিলীগের সভাপতি রফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহতাসিম বিল্লা দুলাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আজমল, সুমন মাহমুদ। নিউইয়র্কের জ্যাকসন হাইট আওয়ামিলীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার, হেলাল মিয়া, শাহ চিশতি, মহিলা আওয়ামীলীগের কানিজ ফাতেমা শাওন সহ আরো অনেকে। পরে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited