শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১০:১৬ পিএম, ২০২০-০৮-১৯
গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসক কর্তৃক বিতারিত হয়ে রাস্তায় সন্তান প্রসবের ঘটনা তদন্তে জেলা ও বিভাগীয় পর্যায়ে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়।
ওই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ঘটনার রাতে দায়িত্বে থাকা পরিদর্শিকা সেলিনা আক্তারকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশ দেয়া হয়।
এদিকে দায়িত্বে অবহেলা করার দায়ে গেল মঙ্গলবার ১৮ই আগষ্ট মা ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার (ক্লিনিক) আফসারী খানমকে লালমনিরহাটে এবং ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সেকেন্দার আলীকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় বদলি করা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম।
উল্লেখ্য, গত ১২ আগস্ট রাতে প্রসব বেদনা নিয়ে গাইবান্ধা সাঘাট উপজেলার বোনার থেকে জেমি আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারী আসেন মা ও শিশু কেন্দ্রে। কিন্তু চিকিৎসা না পেয়ে উল্টে খারাপ আচরণ করে বের করে দেয় কর্তৃপক্ষ। পরে শহরের ডিবি রোডের পরিত্যক্ত একটি ঘরে সন্তান প্রসব করেন ওই প্রসূতি মা। এর আগে গত এপ্রিলেও এমন একটি অমানবিক ঘটনা ঘটে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, অধ্যক্ষ ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : দেশের ৪৬০ উপজেলার জন্ম নিয়ন্ত্রণের খাবার বড়ির ভান্ডার শূন্য। আইনি জটিলতা শেষে মোট ৪৫ মিলিয়ন সাইক...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : শুষ্ক মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই ধুলোবালিতে ঢেকে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। শহরের অলিগলি থ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর আমাদের মাঝে নেই। আ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে দুই ক্ষুদ্র ব্যবসায়ী ভিন্ন উদ্যোগ নিয়েছেন। একজন ওষুধ ব...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর প্রতিভাবান তরুণ সাংবাদিক মুকিত ইসলাম শুভ বিভিন্ন রোগে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited