dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত

দৈনিক অনুসন্ধান    |    ০৮:১৮ পিএম, ২০২৪-০১-১৬

চাঁপাইনবাবগঞ্জে প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ। গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপটে শীতে বিপর্যস্ত এ জেলা। সূর্যটাও দেরি করে উঠছে। আর উঠলেও আলোতে যেন কোনো তেজ নেই। এর ফলে চরম ভোগান্তি পোহাচ্ছে এই জনপদের মানুষ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আব্দুস সালাম। এর আগে গতকাল রোববার তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে সূর্য। সকাল থেকে বিরাজ করছে মেঘাচ্ছন্ন পরিবেশ। প্রচণ্ড ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষ নাকাল হয়ে পড়েছেন। কুয়াশার চাদর ভেদ করে দেরিতে সূর্য উঠলেও কমছে না শীতের প্রকোপ।

জাইদুল নামের এক রিকশাচালক বলেন, গত তিন ধরে খুব ঠান্ডা পড়ছে, বাতাসও হচ্ছে। রিকশা চালাতে কষ্ট হচ্ছে। মানুষও বাড়ি থেকে বের হয় না, তাই তেমন ভাড়াও পাচ্ছি না। বাতাসের মধ্যে এক জায়গায় বসে থাকতে হচ্ছে।

চরাঞ্চলের বাসিন্দা সানজিদা বেগম বলেন, শীতে খুব কষ্ট হচ্ছে, বাতাসও প্রচুর। দিনে কয়েকবার এলাকার লোকজন খড়কুটো ও লাকড়ি সংগ্রহ করে আগুন পোহায়।

এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় গরম পোশাকের বেচা-কেনা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে পোশাকের দামও। শীতের পোষাক কিনতে আসা ইব্রাহিম আলী বলেন, ঠান্ডা বেশি পড়ার কারণে শীতের পোষাক কিনতেই হচ্ছে

অপরদিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে বাড়ছে রোগীর পরিমাণ। বয়স্ক রোগীর তুলনায় শিশু রোগীর পরিমাণ বেশি।

ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি শিশু সায়েব আহমেদের বাবা সবুজ আলী বলেন, আমার ছেলে গত তিন দিন থেকে ডায়রিয়ায় ভুগছে। বাড়িতে অবস্থা খারাপ হয়ে যাওয়ায় হাসপাতালে নিয়ে এসেছি। এখন অনেকটা সুস্থ, তাই আজ ছাড়পত্র দিয়েছেন।

জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ তাসলিমা খাতুন বলেন, আমাদের এখানে বড়দের চেয়ে শিশুদের ডায়ারিয়ার প্রকোপ বেশি। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে ৩৩ জন এবং রিলিজ হয়েছে ১১ জন। আমাদের এখানে পর্যাপ্ত ওষুধপত্রের সাপ্লাই আছে।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর