dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে নৌকা মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জয়নাল আবেদীন'র নির্বাচনী মত বিনিময় সভা

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি    |    ০৬:৩৯ পিএম, ২০২১-০১-১৬

খুটাখালীতে নৌকা মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জয়নাল আবেদীন'র নির্বাচনী মত বিনিময় সভা

চকরিয়া উপজেলার খুটাখালীতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলহাজ্ব জয়নাল আবেদীন'র এক নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারী শুক্রবার রাতে ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কবির ভিলায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বর্ষীয়ান আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা ছৈয়দ আহমদ।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ এহছান। খুটাখালী দিগন্ত কিডস কেয়ার স্কুলের প্রতিষ্টাতা আলহাজ্ব মাঈন উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় চকরিয়া উপজেলা আ'লীগ ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ মীর আহমদ হেলালী, খুটাখালী ইউনিয়ন আ'লীগ সহ-সভাপতি শফিকুর রহমান শফি মেম্বার, বশির আহমদ, এস এম শওকত আলম মীর্জা,এম বেলাল আজাদ, সাবেক মেম্বার আবু তাহের, মুক্তিযোদ্ধা ডাঃ মোহাম্মদ হোছাইন চৌধুরী, চট্টগ্রাম মহিলা কলেজের সহযোগি অধ্যাপক আ ন ম সিরাজুল ইসলাম, প্রবীণ মুরব্বী নুরুল ইসলাম হেলালী, হাজী নুরুল আমিন, আবদু ছোবহান সওদাগর, খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রভাষক রমিজ উদ্দীন শরফী, ডেলটা লাইফ ইন্সুরেন্স কর্মকর্তা মাহমুদুল হক, মাষ্টার শাহাব উদ্দীন, সাবেক মেম্বার জাফর আহমদ, মাষ্টার রেজাউল করিম রেজু, শামসুল আলম, বাহাদুল হক, ১নং ওয়ার্ড আ'লীগ সভাপতি আবদুল মান্নান, সাধারন সম্পাদক শফিউল আজম, নারীনেত্রী মরিয়ম, সাংবাদিক সেলিম উদ্দীন ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীনের বড় পুত্র বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি হুমায়ুন কবির এহসান বক্তব্য রাখেন।

চকরিয়া উপজেলা আ.লীগ কার্যনির্বাহী সদস্য ও খুটাখালী ইউনিয়ন আ'লীগ সভাপতি নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জয়নাল আবেদীন 
প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসাধারন ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে আসছেন।

তারই ধারাবাহিকতায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আশাকরি দলীয় নেতাকর্মী ও জনসমর্থন আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিবেন।

তিনি বলেন, নেতাকর্মীদের ভোটে আমি ইউনিয়ন আ'লীগ সভাপতি নির্বাচিত হয়েছি। 
খুটাখালী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই। 
মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়াই আমার প্রধান লক্ষ্য।

তিনি আরো বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে আমি বদ্ধপরিকর।

আমি রাজনীতি করি সততা ও আদর্শ নিয়ে। সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আমি খুটাখালীবাসীর ভালবাসা পেয়েছি এবং সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সাধারণ মানুষের জন্য কাজ করে আমি আনন্দ পাই।

তিনি একপর্যায়ে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিত্ব করার তৌফিক আল্লাহ্ যদি আমাকে দেন তাহলে, খুটাখালী পরিষদকে একটি আধুনিক পরিষদ হিসেবে গড়ে তুলে স্বচ্ছ স্বয়ংক্রিয় রুপ দিতে চাই।

আশা করি দলীয় মনোনয়ন পেয়ে খুটাখালীবাসীর ভোটে আমি নির্বাচিত হবো। 

তিনি আরও বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে খুটাখালীর রাস্তাঘাট ও স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে কৃষি খাতে অভাবনীয় উন্নয়ন সাধনে সদা সচেষ্ট থাকবো ইনশআল্লাহ।

এসময় খুটাখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিউল আলম, মেম্বার অলি আহমদ, আবুল কালাম আজাদ, মোর্শেদ কামাল,হাফেজ ছৈয়দ হোছাইনসহ এলাকার বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিলেটেড নিউজ

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর