dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতাকে বর্তমান ছাত্রলীগ নেতার হুমকি

দৈনিক অনুসন্ধান    |    ০৪:২৭ পিএম, ২০২৩-০৭-১৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতাকে বর্তমান ছাত্রলীগ নেতার হুমকি

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন আওয়ামী ছাত্রলীগের সভাপতি মুক্তার হোসেনের বিরুদ্ধে গোমস্তাপুর উপজেলা ছাত্র লীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ও নাঈম কে মোবাইলে মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। 

সাবেক ছাত্রলীগ নেতা নাঈম জানান, আমি মুক্তারের সুপারিশক্রমে রাধানগর-টমপাড়ার আইডিয়াল এনজিও তে গত ২০২১ সালের জানুয়ারি মাসে, মুক্তারের আপন ছোট ভাই মাঠকর্মী ফিরোজের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়েছিলাম। আরও জানান, মুক্তার হোসেন ওই এনজিওর ম্যানেজার ছিলো। আমি সেই জমাকৃত টাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করে ও হুমকি ধামকি দেয়।

এক পর্যায়ে গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী ও সাধারন সম্পাদক আরিফুল ইসলাম জয়কে বিষয় টা জানালে, সে সময় টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ১৫ মাস হয়ে গেলেও বিভিন্ন টালবাহানা করে সময় ক্ষেপন করতে থাকে মুক্তার। এরই পেক্ষিতে তমাল নামে আমার এক বন্ধু গতকাল মঙ্গলবার (১১ জুলাই) টাকাটা দিয়ে দেওয়ার জন্য তাকে অনুরোধ করে।

আর এ কারনেই সে ক্ষীপ্ত হয়ে আমাকে গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৩৭ মিনিট +8801814233488 এই নম্বর থেকে ফোন দিয়ে জীবন নাসের হুমকি দেয়। এবিষয়ে আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী ও সাধারন সম্পাদক আরিফুল ইসলাম জয়কে আবারও বিষয়টা জানায়। আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি, ঢাকা থেকে ফিরে আইনী আশ্রয় নেওয়ার কথাও বলেন। মুক্তার হোসেনের ছাত্রত্ত্ব নেই বলেও অভিযোগ করেন ভুক্তভোগী নাঈম। 

গোমস্তাপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তার হোসেনের হুমকি দেয়ার অডিও ক্লিপটি পেয়েছি। এবিষয়ে নাঈম আমাকে ও উপজেলা সাধারণ সম্পাদক জয়কে অভিযোগ দিয়েছে, আমরা বসে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নিবো।

অপরদিকে, অভিযুক্ত মুক্তার হোসেন হুমকি দেয়ার কথা অস্বীকার করে মুঠোফোনে বলেন, এসকল ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। রবি নম্বরটি আমার নয়, তাছাড়া আইডিয়াল এনজিও-র সাথে আমার সংশ্লিষ্টতা নেই। ওই এনজিওতে আমার মাধ্যমে কিংবা সুপারিসে কোনো টাকা লেনদেন হয়নি বলেও জানান মুক্তার হোসেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর