শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:০১ এএম, ২০২৩-০৬-২৬
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ:
শীত মৌসুম শেষ হবার সাথে সাথে ইতালির পর্যটন নগরী জলকন্যা খ্যাত ভেনিসে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠে । বিশ্বের বিভিন্ন দেশ হতে আসা পর্যটকদের পাশাপাশি ইতালির বিভিন্ন শহর হতে ঘুরতে আসেন পর্যটকরা । ভেনিসের অপরুপ সৌন্দর্য দেখতে আসেন প্রবাসী বাংলাদেশীরাও। পানির উপরে নির্মিত ইমারত ও বিভিন্ন দীপে গড়ে ওঠা ভাস্কর্য , নৌকায় ও বোটে করে অপরুপ সৌন্দর্য দেখতে বনভোজনে আসেন অনেকে। তাইতো বোলজানোর মেরানো হতে এক দল বাংলাদেশী বনভোজনে চলে আসেন ভেনিস দর্শনে। মেস্রে র একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার শেষে ভেনিসের সৌন্দর্য দেখতে বেরিয়ে পরেন সকলে। পিয়াচ্ছা লে রোমা, রিয়ালতো, পিয়াচ্ছা সান মার্কো , জার্দিনো সহ বিভিন্ন স্হান ঘুরে দেখেন সকলে। বনভোজনে আসা নারী, পুরুষ ও শিশুরা আনন্দে মেতে উঠেন ভেনিসের সৌন্দর্য দেখে। দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত চলে সকলের ভেনিস দর্শন ও আনন্দ । সে সময় উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মহসিন সরকার. আনোয়ার হোসেন. নাহিদ আহমেদ. আব্দুল কাদের. কবি র হোসেন. স্বপন আজিজ. মোঃ রতন সহ অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশী ।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited