শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:২০ পিএম, ২০২২-১০-০৯
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে রোববার ১২ রবিউল আওয়াল ১৪৪৪ (৯ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিশু অ্যাকাডেমি ও জেলা ইসলামিক ফাউন্ডেশন ঈদে মিলাদুন নবী (স.)’র গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা, বাংলা তরজমাসহ ক্বেরাত ও হামদ নাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
রোববার (৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। প্রধান অলোচক হিসেবে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন। এছাড়াও আলোচনা করেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা মোক্তার আলীসহ বিশিষ্ট ব্যক্তিগণ।
অনুষ্ঠানে আজান দিয়ে সকলের মন জয় করেন শিশু আব্দুল্লাহ আল আদনান। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শিশুদের মধ্যে বাংলা তরজমাসহ ক্বেরাত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন-ইসলাম ধর্ম মানুষে মানুষে ভাতৃত্ববোধের শিক্ষা দেয়, সংখ্যা লঘুদের প্রতি সহনশীল হতে বলে। প্রধান আলোচক বলেন-তরবারী দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়নি। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (স.) এর শান্তির বাণীতে। নবীজী মানুষকে ভালোবেসে ইসলাম প্রচার করেন। তিনি মানুষে মানুষে ভাতৃত্ববোধ জাগ্রত করেন।
ফয়সাল আজম অপু
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৯.১০.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited