dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস উদযাপন

দৈনিক অনুসন্ধান    |    ০৫:০২ পিএম, ২০২২-১০-২৭

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস উদযাপন

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি।।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। 
"শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু" এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের বর্ণাঢ্য আয়োজনে এই শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়, এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। 

শোভাযাত্রা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  প্রধান ও জেলা শিক্ষা অফিসার আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন । 

উক্ত শিক্ষক দিবসে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান, সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান বলেন, শিক্ষকরা জাতি গঠনে অনন্য ভূমিকা পালন করেন। এ কারণে শিক্ষকদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে শিক্ষার্থী সহ সকলের প্রতি আহবান জানান ।

প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও এ বছর বাংলাদেশে প্রথমবারের মত ২৭ অক্টোবর উদযাপন হচ্ছে। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে এই শিক্ষক দিবস পালিত হয়।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর