dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


কক্সবাজারে পৃথক অভিযানে ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৫৭ এএম, ২০২১-০৫-০৬

কক্সবাজারে পৃথক অভিযানে ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে পৃথক অভিযানে চ৭ হাজার ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ৩ মে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নির্দেশনায় পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, শহরের সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে হোটেল নিরিবিলি প্যাটেলের সামনে হতে টেকনাফ সাবরাংয়ের করাচি পাড়ার আবদুল গাফফারের পুত্র ওসমান গণি (২০)কে গ্রেফতার করে ৬ হাজার ইয়াবাসহ। ওসমান গণি একজন মাদক ব্যবসায়ী।

সে মূলত টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে এসে কক্সবাজার শহরের হোটেল সহ বিভিন্ন  এলাকায় বিভিন্ন পার্টির নিকট সরবরাহ করত। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মোঃ ওসমান গনিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে ওইদিন সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপর এক অভিযানে সুগন্ধা পয়েন্টের সৈকতপাড়া মসজিদ রোডস্থ মেসার্স রেহানা এন্টারপ্রাইজ নামীয় দোকানের সামনে হতে খুরুশকুল তেতৈয়া ইউসুফ ফকিরপাড়ার ছলিম উল্লাহর পুত্র মোঃ রিয়াজ উদ্দিন (২১) ও খুরুশকুল পূর্ব হামজার ডেইলের মোঃ সৈয়দ করিমের পুত্র মোঃ জিসান (২০) সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ১ হাজার ইয়াবাসহ।


এই ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে মোঃ রিয়াজ উদ্দিন (২১) ও মোঃ জিসান উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

রিলেটেড নিউজ

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর