শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ০৬:৩১ এএম, ২০২০-০৬-৩০
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ খালেদা (২৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব ১৫।আটক খালেদা হ্নীলা ইউনিয়নের নয়া পাড়ার বাসিন্দা নুরুল আলমের মেয়ে।এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোঃ শেখ সাদী।রবিবার ২৮ জুন সকাল ১১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কিছু কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ব্রাক অফিসের সামনে রাস্তার উপড় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব ১৫ এর একটি চৌকশ অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে র্যাব সদস্যরা ধাওয়া করে একজন নারী মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
পরে তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।আব্দুল্লাহ মোঃ শেখ সাদী বলেন, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়া শেষ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited