শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:৩১ এএম, ২০২৪-০১-১৮
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের সর্ববৃহৎ ও স্বনামধন্য বিদ্যাপিঠ নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস চত্বরে পিঠা উৎসব হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারী) দিনব্যাপী অনুষ্ঠিত এই পিঠা উৎসবে হাজারো দর্শনার্থী ভীড় জমে। আনন্দে মেতে উঠে নবাবগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শহরের অন্যান্য স্কুল-কলেজের শিক্ষার্থীরাও।
এসময় স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শনী হয়। কেউ বানিয়েছেন জামাই পিঠা, কেউবা বানিয়েছেন মুইঠা, তেলপিঠা, বকুল পিঠা, রাজদৌলা পিঠা, মাছ পিঠা, ও কদম পুলি পিঠাসহ নানা নামের ও রংয়ের মুখরোচক পিঠা।
বুধবার সকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ। উৎসবের আয়োজক নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম জানান, মূলত হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে এবং সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করা হয়েছে। পিঠা উৎসবে বসেছে হরেক রকমের পিঠার মেলা। শিক্ষার্থীদের তৈরিকৃত এসব পিঠা দেখতে স্টলে স্টলে ভিড় করে দর্শনার্থীরা।
পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন রকমের তৈরি পিঠার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। এতে কলেজের হিসাব বিজ্ঞান, ইতিহাস, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, গণিত ও বাংলাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ৪০টি স্টল নিয়ে পিঠা উৎসবে অংশগ্রহণ করেন।
পিঠা উৎসবের স্টলগুলো পরিদর্শন শেষে প্রধান অতিথি সাংসদ বলেন, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে নতুন প্রজন্মের পরিচিতি ঘটাতে এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে। এর সাথে জড়িয়ে আছে গ্রাম-বাংলার ঐতিহ্য। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। এমন একটি উৎসবের আয়োজনের জন্য কলেজ অধ্যক্ষসহ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধান অতিথি সাংসদ আব্দুল ওদুদ।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের উপধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতিনিধি মো.শহিদুল ইসলামসহ কলেজের শিক্ষকগণসহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited