শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৩৮ এএম, ২০২৩-১০-২৩
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর এলাকায় খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন করে কয়েক লক্ষ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গত (১৩ অক্টোবর) রাতে ডাকাতি হওয়ার পর কুষ্টিয়া সদর থানার অজ্ঞাতনামা একটি ডাকাতি মামলার সুত্র ধরে কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বিপিএএ বিপিএম-পিপিএম (বার) এর নির্দেশনায় ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুল হক চৌধুরী পিপিএম এর নেতৃত্বে জেলা ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক টিম কুষ্টিয়া জেলা সহ আশেপাশের জেলায় অভিযান পরিচালনা করে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার সাথে জড়িতদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর এলাকার নিয়ামত আলী মন্ডলের পুত্র মোঃ রাকিবুল হাসান ওরফে সাদ্দাম (৩৫), একই এলাকার মনছের মোল্লার পুত্র মোঃ মুরাদ মোল্লা (৪০), মৃত কফিল উদ্দিন জোয়াদ্দারের পুত্র মোঃ মিনহাজ উদ্দিন (৪৫), মৃত রহিম শেখের ছেলে মোঃ রেজাউল ইসলাম (৪২), দাউদ আলী ফরাজীর ছেলে মোঃ বজলুর রহমান (৩৫), ইবি থানাধীন লক্ষীপুর এলাকার আইন উদ্দিনের ছেলে মোঃ সাবু (৩৫), ভবানীপুর এলাকার ইউছুফ আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (১৮), কুমারখালী যদুবয়রা এলাকার শফি উদ্দিনের ছেলে মোঃ সুজন শেখ (২২), ভবানীপুর এলাকার ইউসুফ আলীর স্ত্রী মনজুরা খাতুন (৫২)।
পুলিশ সুত্রে জানা যায়, গত ১৩/১০/২০২৩ রাত অনুমানিক দেড়টা হতে দুইটার মধ্যে যে কোন সময় কে বা কারা কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর এলাকার দলোরুদ্দিন মন্ডলের ছেলে মোঃ মিজানুর রহমান (৫০) এর বসত বাড়ীতে প্রবেশ করে ডাকাতি সংঘটিত করে।
পরবর্তীতে মিজানুর রহমান কুষ্টিয়া সদর থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৩১, তারিখ-১৩/১০/২০২৩, জিআর-৫৬৭/২৩, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০। মামলাটির দায়িত্বে কাজ করে কুষ্টিয়া ডিবি পুলিশ। তারই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ডাকাতির মামলায় জড়িত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
ডিবি পুলিশের দেওয়া তথ্য সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মনজুরা খাতুন দীর্ঘ দিন যাবত মিজানুর রহমানের বাড়িতে রান্না, বান্না সহ বাড়ির কাজ করতেন এবং তিনি ওই বাড়িতেই থাকতেন। এর মাঝে মনজুরা খাতুনের ছেলে মিজানুর রহমানের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি করে নেয়। তারপর বাড়িওয়ালা মিজানুর রহমান তাকে বাড়ি থেকে বের করে দেয়।
তারই জের ধরে এই ডাকাতির পরিকল্পনা করেন তারা। ডাকাতির পূর্বে কৌশলে বাড়ীর লোকজনদেরকে খাবারের মাধ্যমে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিলো তারা। তারপর একে একে মালামাল, সোনার গহনা, টাকা লুট করে নেয় তারা। গ্রেফতারের পর আসামী মোঃ রাকিবুল হাসান স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
আসামীদের স্বীকারক্তি ও দেখানো মতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুন্ঠিত টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। এছাড়ও ডাকাতির কাজে অন্যান্য সহযোগী পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিবি পুলিশের ওসি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited