dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপে বিদ্যুত সংযোগ এবং মিটার দালাল-কর্মচারীর হাতে জিম্মি, লিখিত অভিযোগ পেলেই আইনি ব্যবস্থার আশ্বাস!

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ১০:৫০ পিএম, ২০২০-০৭-২৪

সন্দ্বীপে বিদ্যুত সংযোগ এবং মিটার দালাল-কর্মচারীর হাতে জিম্মি, লিখিত অভিযোগ পেলেই আইনি ব্যবস্থার আশ্বাস!

সন্দ্বীপে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রীড থেকে  বিদ্যুৎ আসলেও মিটার সংযোগ পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। এ দ্বীপের প্রায় সকল এলাকায় এমনটাই অভিযোগ করছেন ভুক্তভোগী জনসাধারণ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়মানুসারে বাসা বাড়ীতে মিটার সংযোগ স্থাপনের জন্য দুই কিলোওয়াটে ব্যাংক ড্রাফট ১৬৭০ টাকা এবং মিটার ক্রয় বাবদ ১২০০ টাকা সহ সর্বমোট ২৮৭০ টাকা খরচ হওয়ার কথা থাকলেও মিটার সংযোগ পেতে গ্রাহকদের গুনতে হচ্ছে ৫/৭ হাজার টাকা। একটি সক্রিয় দালাল চক্রের মাধ্যমে মিটার সংযোগ নেয়ার জন্য বাধ্য করা হচ্ছে গ্রাহকদের। দালাল চক্রের মাধ্যমে মিটারের জন্য আবেদন না করে অফিসে গিয়ে আবেদন করলে মাসের পর মাস অপেক্ষা করতে হয় গ্রাহকদের। কিন্তু দালালচক্রের মাধ্যমে কাজ করালে ২/৩ দিনের মধ্যে মিটার সংযোগ পেয়ে যায় গ্রাহকরা।

মাইটভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা রাহেনা বেগম জানান, ‘‘আমি আবাসিক প্রকৌশলী ইব্রাহিম খলিলের কাছে সাধারণ নিয়মে আবেদন করতে যায়। কিন্তু তিনি আমাকে অফিসিয়াল কার্যক্রম স্থগিতের কথা বলেন। পরবর্তীতে আজমানের মাধ্যমে এক দিনে মিটার সংযোগ স্থাপন করি। আমার কাছ থেকে সে সর্বমোট ৫ হাজার টাকা নেয়।’’

নুর হোসেন নামে আরেক গ্রাহক অভিযোগ করে বলেন, ‘‘আমি আবাসিক প্রকৌশলীর অফিসে গিয়েও মিটার সংযোগ স্থাপন করতে পারিনি। তবে আবাসিক প্রকৌশলী কার্যালয়ের ইলেক্ট্রেশিয়ান কফিলের মাধ্যমে ৫ হাজার টাকায় দ্রুত মিটার সংযোগ স্থাপন করি।’’

অভিযুক্ত আবাসিক প্রকৌশলী কার্যালয়ের ইলেক্ট্রেশিয়ান কফিলের সাথে কথা হলে তিনি বলেন, ‘‘মিটার সংযোগ স্থাপনের জন্যে প্রতি মিটার বাবদ ৫ হাজার টাকা অফিস থেকে ধার্য্য করা হয়েছে। পূর্বে মিটার সংযোগ স্থাপনের জন্য নেয়া হত ৬ হাজার টাকা।

এ বিষয়ে আবাসিক প্রকৌশলী ইব্রাহিম খলিল এর সাথে কথা বললে তিনি জানান, ‘‘আজমান আমার অফিসের কেউ না, তবে তার বিরুদ্ধে অনেক মৌখিক অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগ পেলে আমি তার বিরুদ্ধে থানায় মামলা করব। কফিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কফিল আমার অফিসের ইলেক্ট্রেশিয়ান। তার বিরুদ্ধেও লিখিত অভিযোগ পেলে আমি ব্যবস্থা নিব।’’ 
    
দীর্ঘদিনের জাতীয় গ্রীডে বিদ্যুতের স্বপ্ন বর্তমান সরকার পূরণ করলেও দালাল চক্রের হাতে জিম্মি এ দ্বীপের মানুষ। এসব দালাল চক্রের হাত থেকে মুক্তি চাই সন্দ্বীপবাসী।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর