শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:০৫ পিএম, ২০২৩-০৯-১৯
নিজস্ব প্রতিবেদকঃ
সাহসী ও অপরাধ অনুসন্ধান বিষয়ক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইন্টারন্যাশনাল পিস এওয়ার্ড ২০২৩ পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেণ্য, সাহসী ও গুণী সাংবাদিক ফয়সাল আজম অপু। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলরুমে জমকালো অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল পিস এওয়ার্ড-২০২৩ প্রদান অনুষ্ঠিত হয়।
দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অগ্রগামী মিডিয়া ভিশন এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মাননা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. আবু তারিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব পীরজাদা শহিদুল হারুন, সাবেক সচিব বিক্রম কুমার ঘোষ, কর্নেল (অবঃ) মুকাররম আলী খান, সাবেক সচিব মোখলেসুর রহমান, ঢাকা জোন্টা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মায়া কবির একত্রে ওই সম্মাননা ক্রেস্ট তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের বরেণ্য সাংবাদিক ফয়সাল আজম অপুর হাতে।
পুরস্কার প্রাপ্তি নিয়ে বরেণ্য সাংবাদিক ফয়সাল আজম অপু এক বিবৃতিতে বলেন, এমন সম্মাননা সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নিজের পেশাগত দায় আরো বাড়িয়ে দেয়। তিনি বলেন, প্রান্তিক জনপদের একজন সংবাদকর্মী হিসেবে এমন স্বীকৃতি ও সম্মাননা নিজেকে কেবল বিমুগ্ধ করেনি, করেছে বিনীত ও কৃতজ্ঞ। মফস্বল সাংবাদিকদের এভাবে, এমন সন্মানে ভূষিত করে মূল্যায়ন করার জন্য আমি অগ্রগামী মিডিয়া ভিশনের পরিচালক গোলাম ফারুক মঞ্জু সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আন্তর্জাতিক এই কনফারেন্সে মিডিয়ার চ্যালেঞ্জ শীর্ষক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited