শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৪৮ পিএম, ২০২৪-০২-১২
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালা ভাঙ্গা ইউনিয়নে দুই গ্রুপের নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজির মতো ঘটনা ঘটেছে। সেই সময় সেখানে প্রায় শতাধিক বোমার বিস্ফোরণ হয়।
সোমবার (১২ ফেব্রুয়ারী) আনুমানিক সকাল ৬টার সময় এই অতর্কিত বোমা হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়ালাভাঙা গ্রামের আব্দুস সালাম ও সুন্দরপুর গ্রামের আলম ঝাঁপড়া গ্রুপের নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বিরোধ দ্বন্দ্বের জেরে গত বছরে সালাম গ্রুপের লোকজন আলম নামের এক ইউপি সদস্যকে দিনে দুপুরে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এবং পরবর্তী সময়ে ক্ষিপ্ত হয়ে নিহত আলম (ঝাপরা) মেম্বারের লোকজন প্রতিপক্ষ সালাম গ্রুপের লোকজনের বাড়িতে হামলা চালায় ও বাড়িঘর ভাঙচুর করে।
সে সময় থেকে হামলা মামলার কারণে আলম গ্রুপের লোকজন এলাকা থেকে পলাতক রয়েছে। সেই ঘটনার জেরে রাতের আঁধারে হটাৎ করে তারা এলাকায় এসে নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর বাবুপুর বাজারে ফজরের নামাজের পরপর বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কিত সৃষ্টি করে। একপর্যায়ে তাদের কাছে থাকা বোমা ফুরিয়ে গেলে পরবর্তী সময়ে সালাম গ্রুপের লোকজন এসে তাদেরকে ধাওয়া দিলে তারা এলাকা থেকে পালিয়ে যায়। তবে সেই ঘটনায় কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান এলাকাবাসি।
স্থানীয় বাসিন্দা শিউলি বেগম বলেন, ভোর সাড়ে ৫ টার দিকে হঠাৎ বাবু ঝাপরার নেতৃত্বে ২৫/৩০ জনের একটি দল গ্রামে ঢুকে বোমাবাজি শুরু করে। আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি এবং দরজা জানালা বন্ধ করে দিই। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, দুই পক্ষের পূর্বের আধিপত্যর জেরে মৃত আলম (ঝাপরা) মেম্বারের লোকজন ভোর ৬ টার সময় লাভাঙ্গা বাবুপুর মোড়ে ব্যাপক বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে আব্দুস সালামের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। আমি তদন্ত ওসি সহ একটি পুলিশের চৌকস পুলিশের দল নিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করি।
তবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা কেউ আহত হয়নি, বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited