dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ডোপ পাপে জড়িত হয়ে ২ বছরের জন্য নিষিদ্ধ কাজি অনিক

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ১২:৫৬ এএম, ২০২০-০৭-২৭

ডোপ পাপে জড়িত হয়ে ২ বছরের জন্য নিষিদ্ধ কাজি অনিক

যুব বিশ্বকাপে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে বল করে বেশ হৈচৈ ফেলে দিয়েছিলেন বাংলাদেশি তরুণ পেসার কাজী অনিক ইসলাম। পরে জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা ভুলে দেখানো হয়েছিল। তবে বেশ সম্ভাবনা নিয়েই ক্রিকেট অঙ্গনে এসেছিলেন এ তরুণ। কিন্তু নিষিদ্ধ বস্তু সেবনের কারণে সব ধরনের ক্রিকেট থেকে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় অনিককে শাস্তি দিয়েছে বিসিবি। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। তার শরীরে মেথামফেটামিন নামক এক ধরনের ওষুধের উপস্থিতি ধরা পড়ে। বিসিবির অনুচ্ছেদ ৮.৩ নম্বর ধারা ভঙ্গ করায় এ শাস্তি পান অনিক। আর নিজেও দোষ স্বীকার করে এ শাস্তি মেনে নিয়েছেন এ তরুণ। ফলে কোনো ধরণের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তিনি।

২০১৮ সালে জাতীয় ক্রিকেট লিগ খেলাকালীন সময়ে ডোপ পাপের এ ঘটনাটি ঘটান অনিক। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ঢাকা মেট্টোর হয়ে খেলা তরুণ এ পেসারকে ম্যাচের পরে (৬ নভেম্বর) ডোপ পরীক্ষার জন্য নমুনা দিতে বলা হয়। পরে পরীক্ষা শেষে সে বছরের ২০ ডিসেম্বর তার শরীরে নিষিদ্ধ ওষুধের প্রবল উপস্থিতির কথা জানতে পারে বিসিবি। আর নিজের দোষ স্বীকারও করে নেন অনিক।

২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি থেকে অনিকের ‍উপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সেই অনুযায়ী ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি খেলায় ফিরতে পারবেন ২০১৮ যুব বিশ্বকাপ খেলা এ তরুণ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরের প্লেয়ার্স ড্রাফটে তার ছিল। কিন্তু শুরু ঠিক আগে তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়। তাৎক্ষনিকভাবে কিছু জানান না গেলেও পরে জানা যায় ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণেই তাকে বাদ দেওয়া হয়।

এখন পর্যন্ত প্রথম শ্রেণির ৪টি ম্যাচ খেলেছেন অনিক। এছাড়া ২৬টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ৯টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে ২০১৯ সালে খেলেছেন মোহামেডানের হয়ে। বিপিএলে রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসের জার্সিতে খেলেছেন তিনি।

রিলেটেড নিউজ

২৭ রানের জয়ে সিরিজ বাংলাদেশের: দ্বিতীয় টি-টোয়েন্টি

২৭ রানের জয়ে সিরিজ বাংলাদেশের: দ্বিতীয় টি-টোয়েন্টি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ১০২ রানে অলআউট, ২৭ রানের জয় কতটা মধুর! ১৮.৩ ওভার পর্যন্ত টিকল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ...বিস্তারিত


মধুপুরে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মধুপুরে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান :   আঃ হামিদ মধুপুর  টাঙ্গাইল  প্রতিনিধিঃ সুস্থ দেহ সুস্থ মন! যদি থাকে ক্রীড়ায় মন, এই উপপাদ্যকে...বিস্তারিত


মিট এন্ড গ্রিট উইথ সাকিব আল হাসান, পেজেন্টস বাই রিভারটেল

মিট এন্ড গ্রিট উইথ সাকিব আল হাসান, পেজেন্টস বাই রিভারটেল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে চারটি ইভেন্টে একমাত্র বাংলাদেশী হিসেবে গোল্ড মেডেল জিতেছে আয়াস ওয়াফাহ

যুক্তরাষ্ট্রে চারটি ইভেন্টে একমাত্র বাংলাদেশী হিসেবে গোল্ড মেডেল জিতেছে আয়াস ওয়াফাহ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে  চারটি ইভেন্ট...বিস্তারিত


খুটাখালীতে  জাফর আলম এমপি প্রদত্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খুটাখালীতে জাফর আলম এমপি প্রদত্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি :   সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের চকরিয়ায় উপজেলার খুটাখালী অঙ্গীকার ক্রীড়া সংসদের উদ্যোগে ...বিস্তারিত


মধুপুরের আউশনারায় চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন

মধুপুরের আউশনারায় চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন

দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ  টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পো...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর