শিরোনাম
ইলিয়াছ কামাল বাবু, সন্দ্বীপ ব্যুরো প্রধান | ০৪:৫৬ পিএম, ২০২০-১১-১১
ইলিয়াস কামাল বাবু,সন্দ্বীপ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগ বিপুল সংখ্যক কর্মীদের উৎসবমুখর উপস্থিতির মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,আলোচনা সভা ও র্যালী করেছে।
এ উপলক্ষে ১১ নভেম্বর, সকালে উপজেলা কমপ্লেক্সস্থ আওয়ামীলীগের
দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান।
উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ মামুনের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইমাম হোসেন,দিদারুল আলম, ইসমাঈল হোসেন, সাইফুল ইসলাম ছানু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাকছুদের রহমান, যুগ্ম সাধারন সম্পাদক
ইব্রাহীম জিল্লু,সাংগঠনিক সম্পাদক,মোঃ
সাহাবউদ্দিন,অর্থ সম্পাদক,আবুল কাসেম
রানা,দপ্তর সম্পাদক,মাহমুদুল হাসান সোহাগ,উপ-দপ্তর সম্পাদক,ইলিয়াছ সুমন,
সন্দ্বীপ পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক,মাকছুদের রহমান জাবেদ,
মগধরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দিদারুল আলম,উড়িরচর যুবলীগের সাধারন সম্পাদক,মনিরুল হক,যুবলীগ নেতা,হুমায়ুন কবীর বাবলু,মোঃ জাবেদ হোসেন,এডভোকেট সাহাবুদ্দিন,মোঃ মিলাদ,দেলোয়ার হোসেন সোহাগ,
আনোয়ারুল কবীর প্রমুখ
সভায় যুবলীগ সভাপতি ছিদ্দিকুর রহমান
বলেন- যুবলীগ হচ্ছে,আওয়ামীলীগের ভ্যানগার্ড এবং এমপি মাহফুজুর রহমান
মিতা' র নেতৃত্বে আওয়ামীলীগের সাথে
ঐক্যবদ্ধ একটি বিশাল শক্তি। কিন্তু আসন্ন
ইউনিয়ন পরিষদের নির্বাচন কে কেন্দ্র করে
আওয়ামীলীগের কতিপয় ব্যাক্তি যুবলীগ কে দুরে সরাতে একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাই যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দের নামে বিভিন্ন ভুয়া মামলা রুজু করে যুবলীগের নেতৃবৃন্দকে দাবিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে।আমরা তার তীব্র নিন্দা
জানাই।
সাধারন সম্পাাদক মাকছুদের রহমান বলেন- যখনি স্বাধীনতার স্বপক্ষের শক্তির
বিরুদ্ধে কোনো অবৈধ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে,তখনি যুবলীগ,আওয়ামীলীগের সহযোগি শক্তি
হিসেবে তা মোকাবেলায় অগ্রনী ভুমিকা রেখেছে।অন্যদিকে সন্দ্বীপে যুবলীগের কোনো কর্মী অবৈধ বা অনৈতিক কোনো
কর্মকান্ডের সাথে জড়িত নেই। এখানে মন্দ লোকের স্থান নেই। তাই কেউ মিথ্যা অপবাদ দিয়ে যুবলীগ কে দুর্বল করে দিতে
চাইলে আমরাও বসে থাকবোনা। যুবলীগে
জনপ্রতিনিধি হওয়ার মতো অনেক যোগ্য
লোক রয়েছে,তাদের মুল্যায়ন করা এখন
সময়ের দাবী।
আলোচনা সভা শেষে একটি বিশাল র্যালী আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ডে গিয়ে শেষ হয়।
--------------------------------------------------------
সন্দ্বীপে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন- উপজেলা যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited