শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৩৫ পিএম, ২০২৩-০৩-২৪
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্র্যাব-৫, রাজশাহী কর্তৃক আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপ এর মাধ্যমে অবৈধ ক্রিপ্ট কারেন্সি লেনদেন এবং জনসাধারণের বিপুল অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা সহ ০২ জনকে গ্রেফতার করা হয়েছে।
র্র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২২ মার্চ ২০২৩ ইং তারিখ ১২:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভাধীন মৌচাক মার্কেটস্থ জনৈক মোঃ আলমগীর এর ন্যাশনাল ইলেট্রনিক্স ও জুয়েল ব্যাটারী এর দোকানের ভিতর হতে মোবাইল অ্যাপ এর মাধ্যমে অবৈধ ক্রিপ্ট কারেন্সি লেনদেন এবং জনসাধারণের বিপুল অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা সহ ০২ জন সদস্য মোঃ আলাউদ্দিন ওরফে জুয়েল (৩৩) (মূলহোতা), পিতা-মোঃ আলমগীর, সাং-আজাইপুর, ও মোঃ মামুনুর রশিদ (৩৫), পিতা-মোঃ নাইমুল হক, সাং- পারকৃষ্ণ গোবিন্দপুর, উভয় থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে প্রতারনা করে আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্টো কারেন্সি লেনদেন এবং অতিরিক্ত অর্থের লোভ দেখিয়ে সাধারণ জনগনের লক্ষ টাকা আত্মসাৎ কারী একটি চক্রের গোপন তথ্যের ভিত্তিতে আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তে বেরিয়ে আসে, উক্ত মোবাইল অ্যাপ এ এজেন্টের মাধ্যমে নগদ অর্থ দিয়ে (চখস্টট) নামে পয়েন্টে কেনা হয়। যার মাধ্যমে শেয়ার ক্রয়ে দাম বৃদ্ধি সাপেক্ষে লভ্যাংশ প্রদান করা হয়। এছাড়াও একজনের রেফারেন্সে আরেকজনের একাউন্ট খুলেও অতিরিক্ত ডলার আয় করা যায়। এ সকল লোভনীয় অফারের ফাঁদে ফেলে অসংখ্য সাধারণ মানুষের লক্ষ টাকা আত্মসাৎ করে চক্রটি।
উদ্ঘাটিত তথ্যের ভিত্তিতে, অত্র ক্যাম্পের আভিযানিক দল একটি অভিযান পরিচালনা করে, এ চক্রের মূল হোতা সহ স্থানীয় এজেন্টকে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited