dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বান্দরবান লামায় বেড়াতে এনে জিম্মি করে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবি

দৈনিক অনুসন্ধান    |    ১০:৩৪ পিএম, ২০২১-০২-২২

বান্দরবান লামায় বেড়াতে এনে জিম্মি করে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবি

মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধিঃ-

বান্দরবানের লামায় এক কিশোরকে বেড়াতে নিয়ে এসে জিম্মি করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে এক অপহরণকারীকে আটক ও অপহৃত কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত কিশোর মোঃ মফিজুর রহমান (১৮) যশোর জেলার বেনাপোল থানার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা হুজুর পাড়ার মৃত হবিবুর রহমান ও ফিরোজা খাতুনের ছেলে।

অপহরণকারী মোঃ আবু বক্কর ছিদ্দিক (২৭) লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের মোহাম্মদ পাড়া গ্রামের মোঃ বাবুল এর ছেলে। আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে পূর্বেও অপহরণ করে মুক্তিপণ আদায় সহ লোহাগাড়া ও লামা থানায় মাদকের মামলা রয়েছে বলে জানা যায়।

অপহৃত কিশোর মোঃ মফিজুর রহমান বলেন, বাড়িতে টিউবয়েল বসানো বিষয়ে ১৫ দিন তাদের বাড়িতে কাজ করেছিল মোঃ আবু বক্কর ছিদ্দিক। সে থেকে তার সাথে পরিচয়। পরিচয়ের সূত্র ধরে, তাকে পাহাড় দেখানোর কথা বলে গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) যশোর থেকে যাত্রা করে মঙ্গলবার লামায় নিয়ে আসে আবু বক্কর ছিদ্দিক। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩দিন অপহরণকারী আবু বক্কর ছিদ্দিক লামা সদর ইউনিয়নের চিউনীমুখে তার খালা রহিমা বেগমের বাড়িতে তাকে রাখে মফিজুরকে। তারপর সেখান থেকে বের হয়ে গত ২দিন তাকে বিভিন্ন পাহাড়ে ঘোরায়। অবশেষে রোববার দুপুরে তাকে গজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ১০ মাইল নামক এলাকায় একটি পাহাড়ে হাত, পা বেঁধে মুক্তিপণের দাবিতে মফিজুর রহমানের বাড়িতে ফোন করতে বলে। প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, পরে ৩ লাখ টাকার বিনিময়ে মুক্তি দেয়ার শর্তে রাজি হয়। আজ সোমবার মুক্তিপণের টাকা নিয়ে আসার কথা ছিল।

এদিকে আজ সোমবার সকাল ৮টার দিকে আবু বক্কর ছিদ্দিক অপহৃত কিশোরকে বেঁধে রেখে একটু অন্যত্র গেলে সুযোগ বুঝে পালিয়ে এসে ফাইতং ছিউবতলী বাজারে আলমগীরের চায়ের দোকানে আশ্রয় নেয় মফিজুর।

লামার ফাইতং ছিউবতলী বাজারের চা দোকানদার মোঃ আলমগীর বলেন, সকাল ৯টার দিকে অচেনা এই ছেলেটি (মোঃ মফিজুর রহমান) আমার কাছে এসে আশ্রয় কামনা করে ও খুব ক্ষুধা লেগেছে বলে খাবার চায়। আমি তাকে খেতে দিলে একটু পরে আবু বক্কর ছিদ্দিক তাকে ছিনিয়ে নিতে আমার দোকানে আসে। আমি বিষয়টি বাজারের ভিডিপির প্লাটুন কমান্ডার মোঃ মাহাবুব মিয়াকে জানাই।

ভিডিপির প্লাটুন কমান্ডার মোঃ মাহাবুব মিয়া জানান, আমি দ্রুত ভিডিপি সদস্যদের নিয়ে এসে অপহরণকারীকে আটক ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে ভিডিপি অফিসে নিয়ে আসি এবং ফাইতং ফাঁড়ির পুলিশকে খবর দিই। পরে বেলা ১১টার দিকে ফাইতং ফাঁড়ির পুলিশের এএসআই নিক্কন চাকমা সঙ্গীয় পুলিশ নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে দুইজনকে নিয়ে যায়।

ফাইতং ফাঁড়ির পুলিশের এএসআই নিক্কন চাকমা বলেন, সরল বিশ্বাসে মোঃ মফিজুর রহমান যশোর থেকে আবু বক্কর ছিদ্দিকের সাথে বেড়াতে আসে। এখানে এনে তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি করা হয়। আমরা অপহৃত পরিবারকে খবর দিয়েছি। তারা আসছে। এদিকে অপহরণকারীকে আটক ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে লামা থানায় সোপর্দ করা হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দুইজনই লামা থানায় আছে। ভিকটিমের পরিবারের লোকজন আসার পরে তাদের অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিলেটেড নিউজ

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর