শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১০:৩৭ পিএম, ২০২৪-০৩-০৫
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রাট দেখা দিয়েছে। হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়েছে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টা থেকে এ সমস্যা শুরু হয়। হঠাৎ এমন লগআউট এবং পুনরায় লগইন করতে না পেরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ব্যবহারকারীরা। নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছেন। ব্যবহারকারীরা একে-অপরের কাছে খোঁজ নিচ্ছেন। এ নিয়ে এখনো ফেসবুক কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে, ফেসবুকের পাশাপাশি মেটার আওতাধীন ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও ব্যবহার করা যাচ্ছে না। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে। তাছাড়া এক্সের ট্রেন্ডিং ফিডেও ফেসবুক সার্ভার ডাউনের বিষয়টি উঠে এসেছে।
চট্টগ্রামের মাসুদ আলম চৌধুরী দৈনিক অনুসন্ধানকে বলেন, সোয়া ৯টার পর হঠাৎ ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। দ্রুত পাসওয়ার্ড দিয়ে লগইনের চেষ্টা করেও পারিনি। পরে বাসার অন্যদের সঙ্গে কথা বলে জানতে পারি তাদেরও একই সমস্যা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিশ্বব্যাপী মেটার সার্ভার ডাউন হয়ে পড়েছে। এতে ফেসবুক, ম্যাসেঞ্জার এবং ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফেসবুকের একটি সূত্রের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, মেটার অভ্যন্তরীণ সিস্টেম আগেই ডাউন হয়ে পড়ে। বিশ্বব্যাপী তার প্রভাব পড়েছে মঙ্গলবার।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited